টিন সার্টিফিকেট ছাড়া যে সকল সেবা নেওয়া যাবে না

বাংলাদেশে বর্তমানে প্রায় ১ কোটি ২০ লাখের বেশি মানুষ টিন সার্টিফিকেট নিয়েছেন। আপনি নিশ্চয়ই জানেন টিন সার্টিফিকেট ছাড়া অনেক সার্ভিস গ্রহণ করা যায় না। তাই এই TIN নম্বরটি আপনার জন্য নেওয়া জরুরি কিনা তা জানতে পুরো আর্টিকেলটি করুন।

টিন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার একজন মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই নাম্বারের মাধ্যমে ব্যাক্তির আয়ের একটি অংশ সরকারকে ট্যাক্স হিসেবে প্রদান করা যায়। আবার যাদের ট্যাক্স যোগ্য কোনো আয় নেই তাদের আবার এটি প্রয়োজনও নেই। শুধুমাত্র সরকার নির্ধারিত একটি নির্দিষ্ট সীমার উপরে যাদের আয় রয়েছে তাদেরকে এই ট্যাক্স দিতে হবে।

তবে বিশেষ কিছু সার্ভিস বা সেবা রয়েছে যেটি গ্রহণ করতে গেলে অবশ্যই গ্রাহকে টিআইএন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার প্রয়োজন হবে। চলুন সেই তালিকা টি জেনে নেই।

টিন সার্টিফিকেট ছাড়া যে সকল সেবা গ্রহণ করা যাবে না

চাকরিজীবী
যে সকল সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১৬ হাজার টাকা অথবা তার বেশি তাদের অবশ্যই টিন সার্টিফিকেট বা টিন নাম্বার প্রয়োজন হবে। এমনকি বেসরকারি প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট, এডমিন ইত্যাদি পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদেরও অবশ্যই বেতন গ্রহণের জন্য টিন নম্বর প্রয়োজন হবে।

যারা বিজনেস করেন
সিটি কর্পোরেশন অথবা পৌরসভায় কাছ থেকে ট্রেড লাইসেন্স নিতে কিংবা সেটি পুনরায় নিবন্ধন করতে অবশ্যই ট্যাক্ম নম্বর প্রয়োজন হবে। যারা গ্রামে কিংবা মফস্বল পর্যায়ে ছোট খাটো দোকান করেন তাদের এটি প্রয়োজন হবে না।

জমি অথবা ফ্ল্যাট ক্রয় বিক্রয়
সিটি কর্পোরেশন, পৌরসভা অথবা ইত্যাদি এলাকায় জমি, ফ্ল্যাট ইত্যাদি কিনতে চাইলেও ট্যাক্স আইন্টিফিকেশন নম্বর প্রয়োজন হবে কারণ এটি ছাড়া সম্পদ আপনার নামে নিবন্ধন হবে না।

গাড়ি ক্রয় করতে
যারা নিজের নামে একটি গাড়ি ক্রয় করতে চান তাদেরও টিন সার্টিফিকেট প্রয়োজন হবে। এর কারণ হচ্ছে টিন ছাড়া গাড়ি নিবন্ধন করা কিংবা ফিটনেস নবায়ন করা সম্ভব নয়।

বিভিন্ন পেশাজীবী
উপরিক্ত অসুবিধা গুলি ছাড়াও যারা ডাক্তার আইনজীবী ইঞ্জিনিয়ার কিংবা চার্টার অ্যাকাউন্টেড রয়েছেন তাদের জন্য অবশ্যই টিন নাম্বার প্রয়োজন হবে। এছাড়াও এনবিআরএর এর একটি তালিকা রয়েছে যেখানে যদি আপনার পেশাটি অন্তর্ভুক্ত থাকেন তাহলে অবশ্যই টিম প্রয়োজন হবে।

ইমপোর্ট এবং এক্সপোর্ট বিজনেস
আপনারা নিশ্চয়ই জানেন বিদেশেতে অন্য আমদানি রপ্তানির ক্ষেত্রে ঋণপত্র বা এলসি খোলার প্রয়োজন হয়। এক্ষেত্রে ব্যবসায়ী মালিকের অবশ্যই টিন নম্বর থাকতে হবে।

উপরোক্ত তালিকার সার্ভিস গুলি ছাড়াও টিন সার্টিফিকেট ছাড়া দরপত্রে অংশগ্রহণ করা কিংবা ব্যাংক হতে ক্রেডিট কার্ড গ্রহণ করা যাবে না। অর্থাৎ কোন গ্রাম যদি ব্যাংকে একটি ক্রেডিট কার্ডের জন্য আবেদন করেন সেক্ষেত্রে তার টিআইএন নম্বর থাকতে হবে।

এমনকি ঢাকা অথবা গুলশানের মত অভিজত এলাকায় ক্লাবের সদস্য হতেও ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর চাওয়া হয়। কিছু কিছু ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে যেখানেও নিজের সন্তানদের পড়াতে চাইলে টিন নম্বর লাগবে।

যে সকল কাজের টিন নম্বর প্রয়োজন হবে

• ছোট বড় বিভিন্ন ধরনের বিজনেস যেমন ক্যাটারিং, ইভেন্ট ম্যানেজমেন্ট, সিকিউরিটি সার্ভিস, পরিসেবা এজেন্সি ইত্যাদির ক্ষেত্রে মালিকের অবশ্যই থাকতে হবে।
• বীমা প্রতিষ্ঠান, ঋণপত্র স্থাপ,ন রপ্তানি নিবন্ধন সনদ নেওয়ার জন্যও টিআইএন সনদ থাকতে হবে।
• কোন গ্রাহক যদি ব্যাংকিং বা অন্য কোন আর্থের প্রতিষ্ঠান হতে পাঁচ লাখ টাকার বেশি দিন গ্রহণ করে তাহলেও তাকে ট্যাক্স সার্টিফিকেটের প্রয়োজন হবে।
• জাতীয় সংসদ সিটি কর্পোরেশন উপজেলা পৌরসভা নির্বাচনে প্রার্থী বা অংশগ্রহণ করতে টিন নম্বর থাকতে হবে।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে টাকা ইনকাম করেন তাদেরকেও টিন নম্বর প্রয়োজন হয়। কারণ এ সকল সাইট হতে টাকা উত্তোলন করার জন্য ব্যাংক একাউন্টের সাথে সাথে টিন নম্বরও সাবমিট করতে হয়।

 

এই সম্পর্কে আরো দেখুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।