বাংলাদেশের দরিদ্র কৃষকদের জন্য সুবিধা নিশ্চিত করতে কৃষি কার্ড ২০২৬ কিভাবে করতে হয় তার জন্য নির্দেশনা প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই কৃষক কার্ডের মাধ্যমে ভর্তুকি গ্রহণ এবং সরকারি সহায়তা পাওয়া যাবে। মূলত নিজ নিজ উপজেলা কৃষি অফিসের মাধ্যমে আবেদন করলে তারা নির্ধারিত নীতিমালা এবং যাচাই-বাছাই শেষে এই কার্ডটি প্রদান করবে।
কৃষি কার্ড ২০২৬ সম্পর্কিত সকল আপডেট
বর্তমানে প্রায় সকল ধরনের সরকারি সেবা অনলাইনে পাওয়া যায়। সেই ধারাবাহিকতায় এবার কৃষি কার্ড আরও ডিজিটাল এবং আরো বেশি সহজতর হয়েছে। পূর্বে এই প্রক্রিয়াটি সময় সাপেক্ষ থাকলেও বর্তমানের স্থানীয় কৃষি অফিসে তথ্য জমা দিলে খুব সহজেই এটি পাওয়া যায়। এর জন্য অবশ্যই আবেদনকারী কৃষকের জাতীয় পরিচয়পত্র, ভূমির তথ্য সহ আরো বেশ কিছু তথ্য জমা দিতে হবে।
কৃষক কার্ড আবেদন করার পদ্ধতি
• প্রথমত কৃষককে তার নিজ অথবা স্থানীয় ও উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করতে হবে।
• আবেদন করার জন্য নির্ধারিত ফরম পূরণ করতে হবে।
• নিজ মালিকানাধীন জমি এবং চাষাবাদের প্রমাণ হিসেবে প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই সাবমিট করতে হবে।
• কর্তৃপক্ষ বা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ সকল তথ্য যাচাই বাছাই করবেন।
• যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে আবেদনের জন্য বা কৃষক কার্ড পাওয়ার যোগ্য হলে তাকে এটি প্রদান করা হবে।
কৃষি কার্ড পাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
• আবেদনকারীর ভোটার আইডি কার্ড অথবা জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
• জমির খতিয়ান অথবা চুক্তির ফটোকপি।
• সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
• নিজ ব্যবহারিত মোবাইল নম্বর
কিছু কিছু ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধিদের প্রত্যয়ন পত্র প্রয়োজন হতে পারে। মূলত এই নথিগুলো যাচাই-বাছাই করার মাধ্যমে প্রকৃত কৃষকদের চিহ্নিত করা হয়।
কৃষক কার্ড পাওয়ার জন্য যোগ্য কারা
বর্তমানে প্রকাশিত নীতিমালা অনুযায়ী একজন সক্রিয় কৃষকই এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং পাওয়ার যোগ্য। এমনকি যারা সরাসরি কৃষি এবং সংশ্লিষ্ট কাদের সাথে জড়িত এবং জমিতে উৎপাদন প্রক্রিয়া পরিচালনা করেন তারা এই কার্ডের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
এই ক্ষেত্রে প্রান্তিক এবং ক্ষুদ্র পর্যায়ের কৃষকদের বিবেচনা করা হচ্ছে। তবে কিছু কিছু কৃষক আছেন যাদের নিজের কোন জমি নেই এবং অন্যের জমি ভাড়ায় নিয়ে চাষ করেন তাদের ক্ষেত্রেও নির্দিষ্ট শর্ত কোন সাপেক্ষে এই কৃষি কার্ড পাওয়ার সুবিধা রয়েছে।
কৃষি কার্ডের পেলে কি কি উপকার পাওয়া যাবে
বর্তমান সরকারের এই উদ্যোগের মাধ্যমে মূলত দরিদ্র কৃষকদের বিভিন্ন সুবিধা প্রদান করা হবে। যারা এই কার্ড পাবেন তারা নিয়ম মোতাবেক সার, বীজ এবং অন্যান্য কৃষিকাজে ভর্তুকি পেয়ে থাকবেন।
তাছাড়া আমরা জানি বাংলাদেশের কৃষকদের কৃষি ঋণ সুবিধা প্রদান করা হয়। কারণ বিভিন্ন ধরনের মৌসুমীর ফসলের সময় বেশ ভালো টাকা বিনিয়োগ করার প্রয়োজন হয় কৃষকদের। যাদের কাছে এই কার্ড থাকবে তারা অগ্রাধিকার ভিত্তিতে সহজ শব্দের ঋণ সুবিধা এবং প্রণোদনাও পাবেন।
আবার বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগে কৃষকরা বেশ ক্ষতির সম্মুখীন হয়। এই ধরনের চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও সরকারি সহযোগিতা মিলবে।
বর্তমানে এই কার্ডকে অধিকতর কার্যকরী করার লক্ষ্যে মাঠ পর্যায়ে তদারকি চলছে। এমনকি ডিজিটাল ডাটাবেজ তৈরি করা হচ্ছে যাতে ভবিষ্যতে খুবই দ্রুত সেবা প্রদান করা যায় এবং সংশ্লিষ্ট কাজের স্বচ্ছতা থাকে। তাছাড়া সচেতনতা চালাতে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা কাজ করছেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কৃষকদের এই সুবিধা আরো উন্নত করার লক্ষ্যে আধুনিক পরিকল্পনা করছে। অদূর ভবিষ্যতে হয়তোবা মোবাইল অ্যাপ এবং অনলাইন প্লাটফর্মের মাধ্যমে এই আবেদনটি করা যাবে। তাছাড়া এই কার্ডকে অন্যান্য সরকারি সেবার সাথে যুক্ত করার পরিকল্পনা রয়েছে যাতে করে একজন কৃষক এই একটি পরিচয়ের মাধ্যমে আরো বেশ কয়েকটি সুবিধা পেতে পারেন। তাই আপনি যদি একজন প্রান্তিক কৃষক হয়ে থাকেন তাহলে আজই কৃষি কার্ড পাওয়ার জন্য আবেদন করুন।
