উন্মুক্ত এসএসসি ভর্তি হতে কি কি লাগে

উন্মুক্ত এসএসসি ভর্তি হতে কি কি কাগজপত্র প্রয়োজন হয় তা নিয়ে অনেকেরই মনে রয়েছে নানা প্রশ্ন। যাদের লেখাপড়ায় কিছুটা গ্যাপ পড়ে গিয়েছে অথবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে মাধ্যমিকে ভর্তি হতে চান তাদের জন্য আজকের এই আর্টিকেলটি।

পড়ালেখার আগ্রহ আমাদের সবার মাঝেই রয়েছে। কিন্তু নানা প্রতিবন্ধকতার কারণে সেটি হয়তো বা নিয়মিত আর হয়ে ওঠে না। তাইতো পুনরায় পড়ালেখা চালু করার জন্য এক সুবর্ণ সুযোগ করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। এখানে এসএসসি থেকে শুরু করে মাস্টার্স সহ নানা ধরনের ডিগ্রী নেওয়ার সুযোগ সুবিধা আছে। তবে আজকে আমি আলোচনা করব উন্মুক্ত এসএসসি প্রোগ্রাম নিয়ে।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি ভর্তি হতে কি কি প্রয়োজন হয়

যে কোন প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য অবশ্যই সুনির্দিষ্ট কিছু নীতিমালা রয়েছে। ঠিক তেমনিভাবে উন্মুক্ত এসএসসিতে ভর্তি হওয়ার জন্য কিছু কাগজপত্র প্রয়োজন। সেগুলি হলো:

• জেএসসি/জেডিসি বা অষ্টম শ্রেণী পরীক্ষার সনদপত্র
• শিক্ষার্থীর সদ্য তোলা ছবি।
• ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন (সত্যায়িত ফটোকপি)

উপরেরটা কাগজপত্রগুলো থাকলে আপনি বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে পারবেন।

যাদের জেএসসি পরীক্ষার সনদপত্র নেই

আবার যাদের অষ্টম শ্রেণী কিংবা জেএসসি পরীক্ষার কোন সার্টিফিকেট নেই তারাও ভর্তি হতে পারবেন। এর জন্য তাকে একটি ভর্তি পরীক্ষা দিতে হবে। তারপর সেই ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলে ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন এবং ছবি দিয়ে ভর্তি হওয়া যাবে। এর জন্য অষ্টম শ্রেণী বা জেএসসি পরীক্ষার কোন সনদপত্র প্রয়োজন হবে না।

উন্মুক্ততে ভর্তি হতে কত বয়স লাগে

অনেকেই আবার চিন্তা করেন বেশি বয়স হয়ে গেলে হয়তোবা এসএসসিতে ভর্তি হওয়া যাবে না। কিন্তু আপনি যে বয়সেই হন না কেন লেখাপড়ার সুযোগ রয়েছে। অর্থাৎ জীবনের যে পর্যায়ে থাকেন না কেন যদি পড়তে আগ্রহী হয়ে থাকেন, এসএসসি সম্পন্ন করে আরও উচ্চতর লেখাপড়ায় অংশগ্রহণ করতে চান তাহলে আপনার জন্য সেই সুবিধা রয়েছে।

উন্মুক্ত এসএসসি প্রোগ্রাম সম্পর্কে অন্যান্য তথ্য

বছরের নির্ধারিত সময় সাধারণত ডিসেম্বর জানুয়ারি মাসে এসএসসি প্রোগ্রামে ভর্তির জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়ে থাকে। যাদের ইতিমধ্যে অষ্টম শ্রেণীর সার্টিফিকেট রয়েছে তাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।

বিগত বছরে এসএসসি প্রোগ্রামে ভর্তি ফি ছিল ৪৬৯৫ টাকা। সামনের বছরে বিজ্ঞপ্তি হলে সেটির ভর্তি ফি ও জানা যাবে।

বিজ্ঞপ্তি প্রকাশিত হবার পর যাদের সার্টিফিকেট বা অষ্টম শ্রেণীর সার্টিফিকেট রয়েছে তারা অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। আর যাদের অষ্টম শ্রেণীর সার্টিফিকেট নেই তা তারা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর নির্ধারিত সময়ে স্কুলে ভর্তি হতে পারবেন।

সারা বাংলাদেশেই বিভিন্ন স্কুল এবং কলেজে উন্মুক্ত শাখা রয়েছে। আপনার আশেপাশের এলাকায় কোথায় কোথায় এই শাখা রয়েছে তা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট হতে জানতে পারবেন।

ভর্তি হওয়ার পর প্রতিষ্ঠান হতেই বই প্রদান করা হবে। প্রথম বর্ষে সাধারণত ছয়টি এবং দ্বিতীয় বর্ষ সাধারণত ছয়টি করে পুরো প্রক্রিয়া পরীক্ষার সম্পন্ন হয়ে থাকে। অর্থাৎ সাধারণ এসএসসির মত একবারে পরীক্ষা দিতে হবে না বরং প্রথম বর্ষের পরীক্ষা প্রথম বর্ষে এবং দ্বিতীয় বর্ষের পরীক্ষা দ্বিতীয় বর্ষে দিতে হবে। প্রথম বর্ষের পরীক্ষা শেষ করার পর দ্বিতীয় বর্ষে আবার ফরম ফিলাপ করতে হবে এবং বই নিতে হবে।

উন্মুক্ত এসএসসি প্রোগ্রাম ভর্তি সম্পর্কিত পরবর্তী আপডেট আমাদের ওয়েবসাইটে জানানো হবে। তাই নিয়ম আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন।

এই সম্পর্কে আরো দেখুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।