অনেক সময় সিমের মালিকানা যাচাই অথবা কার নামে সিম রেজিস্ট্রেশন করা আছে তা জানার প্রয়োজন পড়ে। আমাদের ফোনে হরহামেশাই অপরিচিত নম্বর থেকে কল আসে কিংবা অনেক সময় বিরক্ত করা হয়। এ ধরনের পরিস্থিতিতে সিমটি কার নামে রয়েছে বা সিমের মালিকের আসল পরিচয় জানা প্রয়োজন হয়।
তবে বাংলাদেশে বর্তমান নিরাপত্তা জনিত কারণে সাধারণ মানুষের কাছে সরাসরি এধরনের ডাটাবেজ যাচাই করার অনুমতি নেই। অর্থাৎ আপনি নিজে থেকে এটি কখনো যাচাই করতে পারবেন না। তবে যদি কেউ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ করে তাহলে তারা সেই পরিস্থিতিতে এটে যাচাই করে দিতে পারে।
তবে আজকে আমি এমন কিছু টিপস বা কৌশল আলোচনা করবো যার মাধ্যমে আপনিও সিমের মালিক কে অথবা সিম কার্ড নামে রেজিস্ট্রেশন করা তার সম্পর্কে ধারণা পেতে পারেন।
Truecaller অ্যাপ ব্যবহার করে
বর্তমানে ট্রুকলার সহ আরো কয়েকটি জনপ্রিয় মোবাইল অ্যাপ আছে যার মাধ্যমে জানা যায় সিমটি কার নামে রয়েছে বাক্যে ব্যবহার করছে। এর জন্য শুধুমাত্র প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে হবে এবং ইন্সটল করতে হবে। তারপর জিমেইল বা ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করলেই কাজ শেষ।
এই অ্যাপটি ইন্সটল করার পর আপনি যদি ফোন থেকে কোন নাম্বার ডায়াল করেন অথবা যদি কোন নাম্বার থেকে ফোন আসে তাহলে সেই ব্যক্তির ইনফরমেশন বা তথ্যগুলি ভেসে উঠবে। মূলত সেই ফোন নাম্বার অন্যান্য ট্রু কলার অ্যাপ ব্যবহারকারীদের ফোনে যে নাম ছবি দিয়ে সেভ করা রয়েছে সেগুলোই আপনার সামনে প্রদর্শিত হবে। এতে করে অন্ততপক্ষে সিমের মালিক বা সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা সে সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়।
সিমের মালিকানা যাচাই করার অন্যান্য পদ্ধতি
এখন সবাই মোটামুটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সহ whatsapp, imo ইত্যাদি ব্যবহার করে। তাই অপরিচিত কোন সিমের মালিক কে তা জানতে চাইলে সেই নাম্বারটি নিয়ে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে সার্চ করুন। যদি সেই ব্যক্তির হোয়াটসঅ্যাপ ব ইমো খোলা থাকে তাহলে তার ছবি এবং নাম সহ দেখতে পারবেন।
নিজের সিমের মালিকানা যাচাই
অনেক সময় নিজের নামে কয়টি সিম রয়েছে বা এই সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা তাও জানা জরুরী। এই পদ্ধতিটি খুবই সহজ।
সিমের মালিকানা পরিবর্তন করতে কি কি প্রয়োজন জেনে নিন
এর জন্য প্রথমে মোবাইলের ডায়াল প্যাড থেকে *16001# ডায়াল করুন। তারপর সেম টি যে ভোটার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে কিনা হয়েছে সেই এনআইডি কার্ডের লাস্টের চার সংখ্যা লিখে পাঠান। এতে করে সেই আইডি দিয়ে কয়টি এবং কি কি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তার একটি তালিকায় এসএমএসের মাধ্যমে চলে আসবে।
আশা করি সিমের মালিকানা যাচাই কিংবা সিম কার নামে রেজিস্ট্রেশন করা তা দেখার কয়েকটি উপায় আপনাদেরকে বলতে পেরেছি। তবে মোবাইলে কেউ যদি অনবরত বিরক্ত করতে থাকে কিংবা ভয়ভীতি প্রদর্শন করে তাহলে দেরি না করে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিন।
