Cycas- একটি অতিপরিচিত নগ্নবীজী উদ্ভিদ প্রজাতি। এর পুংলিঙ্গধর উদ্ভিদের গঠন ও বিকাশ নিচে চিত্রসহ বর্ণনা করা হলো-
Cycas-এর মাইক্রোস্পোর বা পরাগরেণু পুংলিঙ্গধর উদ্ভিদের প্রথম কোষ। মাইক্রোস্পোরের স্তর দুই ধরনের। যথা-১। এক্সাইন ২। ইন্টাইন। মাইক্রোস্পোরের ভেতরের একপাশে একটি বড়ো গহ্বর সৃষ্টি করে। নিউক্লিয়াসটি মাইক্রোস্পোরের একপাশে অবস্থান করে মাইক্রোস্পোরের ভেতরের নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে অসমান আকৃতির দুটি কোষ গঠন করে আকারে ছোটো কোষকে প্রোথ্যালীয় কোষ এবং বড়ো কোষটিকে অ্যান্থেরেডিও কোষ বলে। অ্যান্থেরেডিও কোষটি বিভাজিত হয়ে একটি জননকোষ ও একটি নালী কোষ গঠন করে। নালী কোষটি আকারে বড়ো হয়।
জনন কোষটি আকারে বৃদ্ধি পায় ও বিভাজিত হয়ে দুটি কোষ গঠন করে। একটি দেহ কোষ ও একটি বৃন্তকোষ। এই কোষ দুটি পরাগনালির মধ্যে প্রবেশ করে পাশাপাশি অবস্থান করে।
পিকচার
নিষেকের পূর্বে দেহ কোষটি আকারে বৃদ্ধি পায় এবং এর নিউক্লিয়াসের দুই পাশে দুটি ব্লেফারোপ্লাস্টের আবির্ভাব ঘটে। দেহ কোষ দুটি সমানভাবে বিভক্ত হয় দুটি অপত্য কোষে পরিণত হয়। এই অপত্য কোষ দুটি শুক্রানুতে পরিণত হয়। শুক্রাণু আকারে বড়ো ও অসংখ্য ফ্লাজেলাযুক্ত। শুক্রানু পরিণত হলে পরাগনালির প্রাচীর ফেটে শুক্রাণুগুলো বাহিরে বের হয়ে আসে।
এভাবে Cycas এর পুংলিঙ্গধর উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ ঘটে থাকে।
ব্যাতিক্রম বই থেকে নেওয়া।