ভোকাবুলারি মনে রাখা এবং শেখা দুটি ভিন্ন ব্যাপার। শেখা মানে হচ্ছে গতানুগতিক বা রুটিন মাফিক নিয়মে মুখস্থ করা। আর মনে রাখা কিংবা আয়ত্ত করা মানে হচ্ছে কোন একটি শব্দ মনে রেখে সেটাকে ইমাজিন করা। তাই মুখস্ত করার চাইতে যেকোন শব্দ আয়ত্ত করার বেশি কার্যকরী। অনেকেই হয়তোবা মনে করেন ইংরেজি ভোকাবুলারি বা শব্দার্থ শেখার জন্য শুধুমাত্র সারাদিন পড়তেই হবে। এই ধারণাটি সম্পূর্ণ ভুল। ইংরেজি শব্দ শেখার জন্য অবশ্যই কিছু কৌশল অবলম্বন করা জরুরী যাতে করে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করা যায়।
ভোকাবুলারি কাকে বলে?
এটি হচ্ছে এক ধরনের অভিধান বা শব্দকোষ। অর্থাৎ অন্য কোন ভাষার একটি শব্দ অর্থ জানাই হচ্ছে শব্দার্থ শেখা। আর এই সকল শব্দ শব্দকোষ উচ্চারণ অর্থসহ যে অভিধানে থাকে তাকে আমরা ভোকাবুলারি বলতে পারি।
যখন কোন অচেনা একটি শব্দ আমার প্রথমবার দেখি সেটি আমাদের কাছে খুবই কঠিন এবং অদ্ভুত লাগে। কিন্তু অর্থ জানার পর সেটা যখন বারবার করতে থাকে তখন আস্তে আস্তে মাতৃভাষা বাংলার মতোই সেটিকেও মনে হয়। এর কারণ হচ্ছে তখন আপনি এই ওয়ার্ডটি কে নিজে থেকে অনুভব বা ইমাজিন করতে পারেন।
ভোকাবুলারি মনে রাখার কৌশল
চলুন জেনে নেই কি কি পদ্ধতি অবলম্বন করলে অনেক বেশি ইংরেজির শব্দার্থ শিখতে পারবেন বা মনে করতে পারবেন।
নিজের কল্পনা শক্তি এই বৃদ্ধি করুন
মানুষ তার কল্পনার সমান বড়। কোন একটি অচেনা শব্দ যখন প্রথমবার দেখবেন সেটির অর্থ বুঝে মনে মনে কল্পনা করুন সেই শব্দটি কোন কোন কথায় ব্যবহার করা যাবে। এতে করে পরবর্তীতে কথা বলার সময় ওয়ার্ডটি মনে হতে খুব বেশি অসুবিধা হবে না।
দেখে দেখে শিখুন
যখন কোন কিছু দেখে দেখে শিখে তখন সেটি ভুলে যাওয়ার সম্ভাবনা আর নেই বললেই চলে। ভোকাবুলারি মুখস্থ কিংবা ইংরেজি শব্দ অর্থ শেখার ক্ষেত্রে একই নিয়ম কার্যকরী। এক্ষেত্রে বিভিন্ন ইংরেজি নিউজ দেখা এবং আর্টিকেল পড়া কার্যকরী। যারা ইংরেজিতে দক্ষতা বৃদ্ধি করতে চান তারা অনেকেই এই পদ্ধতিটি অনুসরণ করে।
শুনে শুনে অভ্যাস
আমরা অনেকেই আছি যারা ভোকাবুলারি মুখস্ত করার পরেও কারো সাথে কথা বলার সময় ইংরেজি শুনে সেটি বুঝতে পারিনা। এর কারণ আমরা শুধুমাত্র লিখে এবং দেখে অভ্যস্ত। এর জন্য সাবটাইটেল ছাড়া ভিডিও এবং প্রচুর পরিমাণে ইংরেজি শোনার অভ্যাস করতে হবে।
আশেপাশের পরিবেশ
আমরা কেমন তার উপর অনেকটাই প্রভাব ফেলে আমাদের চারপাশের পরিবেশ। কেউ যদি এমন পরিবেশে থাকে যেখানে ইংরেজি চর্চার বেশি হয় তাহলে সে এমনিতেই অনেক ভোকাবুলারি মুখস্ত বা মনে রাখতে পারবে।
যোগাযোগের অভ্যাস
আজকে যে ইংরেজি শব্দার্থ টি শিখলেন সেটে দৈনন্দিন জীবনে মানুষের সাথে যোগাযোগ করতে ব্যবহার করুন। এতে করে সেই শব্দটি কখনো ভূলে যাবেন না।
সমার্থক ও বিপরীত শব্দ
প্রতিটি শব্দের প্রায় কিছু সিনোনিম এবং এন্টোনিম রয়েছে। এগুলো জানার মাধ্যমে ইংরেজিতে দক্ষতা বৃদ্ধি করা যায়। এমনকি সিমিলার শব্দগুলো জানা থাকলে বাক্য গঠনেও অসুবিধা হয়।
ফায়ার ফাইটার পদের দায়িত্ব ও কর্তব্য জেনে নিন
ইংরেজি শব্দার্থ শেখার আরো কিছু কৌশল
• শব্দের বানানের উপর অবশ্যই জোর দিতে হবে তা না হলে উচ্চারণ সঠিক হবে না।
• উচ্চারণ করার ক্ষেত্রে অবশ্যই মনোযোগী হওয়া প্রয়োজন।
• ইংরেজিতে মুভি কিংবা নিউজ আর্টিকেল দেখলে এমনিতেই উচ্চারণ এবং হেয়ারিং পার্ট কমপ্লিট হয়ে যাবে।
• নিয়মিত চর্চা করতে হবে যাতে করে ভোলানা যান।
পরিশেষে ইংরেজি গ্রামার অবশ্যই নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন। তা না হলে শুধু শব্দার্থ শিখলে বাক্য গঠন হবে না বরং গ্রামারও বেসিক ধারণা অবশ্যই থাকতে হবে। ইংরেজি ভোকাবুলারি মনে রাখা বা ইংরেজি শব্দার্থ মুখস্ত করার এই কৌশলগুলো শুধুমাত্র একদিনের জন্য নয়। বরং যারা নিয়মিত এটি প্র্যাকটিস করতে পারবে শুধুমাত্র তারাই দক্ষতা অর্জন করতে পারবে।