ফায়ার ফাইটার পদের কাজ কি | ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি

সম্প্রতি বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন করার আগে ফায়ার ফাইটার পদের কাজ, বাছাই প্রক্রিয়া এবং সুযোগ সুবিধা সম্পর্কে জানা থাকা ভালো। মানুষের সেবায় নিয়োজিত এই অবস্থানটি যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনিভাবে সরকারি চাকুরী হিসেবে বিভিন্ন নিজের আর্থিক সচ্ছলতা আনায়নেরও সুযোগ রয়েছে।

ফায়ার ফাইটার পদের কাজ ও দায়িত্ব

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রতিরক্ষা বাহিনীর মতো ফায়ার সার্ভিসে সরাসরি জনগণের জান মালের নিরাপত্তার কাজে নিয়োজিত থাকে। দেশের বিভিন্ন সংকটময় পরিস্থিতিতে নিরলস ভাবে চেষ্টা চালিয়ে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। চলুন এ সকল পদের দায়িত্ব সম্পর্কে জেনে নেই।

• বাড়িঘর, কলকারখানা, যানবাহন বা যে কোন স্থানে আগুন লাগলে সেটিকে দ্রুত নেভানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

• বিভিন্ন অগ্নিকাণ্ডে, সড়ক দুর্ঘটনা কিংবা বন্যা ও দুর্যোগের সময় আটকে পড়া মানুষ কিংবা পশু পাখিকে রক্ষা করার কাজও করে থাকেন ফায়ার ফাইটাররা।

• ফায়ার ফাইটার এর পদের কাজগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নিয়মিত বিভিন্ন প্রতিষ্ঠানের অগ্নি নির্বাপক ব্যবস্থা পরিদর্শন করা এবং তাদের নিরাপত্তা যাচাই করা

• পোশাক কারখানা সহ নানা প্রতিষ্ঠানের কর্মচারীদের অগ্নি নির্বাপক ব্যবস্থা সম্পর্কে সচেতন করা এবং যথাযথ প্রশিক্ষণ প্রদান করা।

তাছাড়াও ফায়ার ফাইটার পদের কাজের মধ্যে আরো রয়েছে জনসাধারণের মধ্য সচেতনতার ভিত্তি স্থাপন করা, কর্মশালা পরিচালনা এবং নিয়মিত মহড়া দেওয়া। যেহেতু সংকটময় পরিস্থিতিতে শারীরিক পরিশ্রম করতে হয় তাই নিজের সক্ষমতা বজায় রাখার জন্য নিয়মিত ব্যায়াম করাও তাদের কাজের অন্তর্ভুক্ত।

ফায়ার ফাইটারদের বেতন ও নিয়োগ প্রক্রিয়া

আমরা ইতিমধ্যে ফায়ার ফাইটারদের কাজ এবং দায়িত্ব সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছেন। এবার চলুন জেনে নেই এই ফায়ার ফাইটারদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কে।

সাম্প্রতিক সময়ে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী একজন ফায়ার ফাইটার ১৭তম গ্রেডে বেতন পাবেন ৯,০০০ হাজার থেকে ২১৮০০ টাকা পর্যন্ত। তাছাড়াও সরকারি নীতিমালা অনুযায়ী বিভিন্ন উৎসব ভাতা এবং ইনক্রিমেন্টের সুবিধা রয়েছে এবং রয়েছে পেনশনের সুবিধা। তাছাড়াও আপনারা জানেন সরকারি চাকরিজীবীদের বেশ কিছু ফ্যাসিলিটি যা কিনা বর্তমানে চাকরি প্রত্যাশিদের এর প্রতি আকৃষ্ট করে।

ফায়ার ফাইটার পদে আবেদনের যোগ্যতা

আগ্রহী প্রার্থীদেরকে অবশ্যই যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে নূন্যতম এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। একই সাথে ছেলেদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ৫ ফুট ৬ ইঞ্চি এবং বুকের মাপ হতে হবে ৩২ ইঞ্চি।

মহিলাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ৫ ফুট ৩ ইঞ্চি এবং বুকের মাপ হতে হবে ৩০ ইঞ্চি। অবশ্যই ত্রুটি মুক্ত শারীরিক গঠনের অধিকারী হতে হবে।

যে সকল উক্ত পদে আবেদন করবেন তাদের জন্য লিখিত বা এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, বিজ্ঞান বিষয়ে পরীক্ষা হবে। তাই পূর্বে থেকে এই শারীরিক ব্যায়াম এবং লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করা প্রয়োজন।

আশা করি ফায়ার ফাইটারদের কাজ বা ফায়ার ফাইটার পদের কাজ এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলো আপনাদের কে জানাতে পেরেছি। বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে একটি সরকারি চাকরি অনেকের কাছে সোনার হরিণ। তাই আজ থেকেই নিজেকে উক্ত পদের জন্য যোগ্য করে তোলার জন্য প্রস্তুতি শুরু করে দিন।

“ফায়ার ফাইটার পদের কাজ কি | ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন