পবিত্র মাহে রমজান এবং ঈদুল ফিতরের পর সবাই অধীর আগ্রহে জানতে চাচ্ছেন ২০২৬ সালের ঈদুল আযহা কবে হবে। মুসলমানদের সবচাইতে বড় ধর্মীয় উৎসবগুলোর মধ্যে কোরবানির ঈদ অন্যতম। পবিত্র এই মাসেই আমরা মহান আল্লাহ তায়ালার উদ্দেশ্যে পশু কোরবানির দিয়ে থাকে।
ইতিমধ্য মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত ২০২৬ সালের ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। সেই সময়সূচি অনুযায়ী আগামী ২৭ মে বুধবার ঈদুল আযহা পালিত হবে, কারণ জ্যোতি বিজ্ঞানের বর্তমান হিসাব অনুযায়ী ২৬শে মে মঙ্গলবার পবিত্র আরাফার দিবস হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ধারাবাহিকতায় ২০২৬ সালের কোরবানির ঈদ তাদের দেশের সংঘটিত হবে ২৭ মে বুধবার।
ঈদুল আযহা ও কোরবানির ঈদ
মুসলমানদের ইসলাম ধর্মের দুটি প্রধান উৎসব হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। এই ঈদ অনুষ্ঠিত হয় হিজরী সেনের ১২তম ও শেষ মাসে। মহান আল্লাহ তায়ালার আনুগত্য নিদর্শন স্বরূপ এই দিনে হযরত ইব্রাহীম (আ:) এর তাগের মহিমাকে স্মরণ করতে কোরবানি ঈদ পালন করা হয়। আল্লাহ তায়ালার ইবাদত করা দান খয়রাত স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মাধ্যমেই ঈদুল আযহা পালন করে থাকি আমরা।
২০২৬ সালের ঈদুল আযহা উপলক্ষে মে মাসের ২৭ তারিখ থেকে ২৯ তারিখ পর্যন্ত ছুটির ঘোষণা করা হয়েছে আরব আমিরাতে। এর সঙ্গে যদি সাপ্তাহিক ছুটি যুক্তি হয় তাহলে এই ছুটির পরিমাণ আরো বাড়তে পারে।
বাংলাদেশে ঈদুল আযহা কবে
যদি সংযুক্ত আরব আমিরাতে ঈদুল আযহা অনুষ্ঠিত হয় ২৭ শে মে বুধবার তবে বাংলাদেশে এবারের কোরবানির ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে ২৮ মে বৃহস্পতিবার। সাধারণত ও মধ্যপ্রাচ্যের আরব আমিরাত বা সৌদির দেশগুলোতে যে তারিখে ঈদ পালিত হয় বাংলাদেশের তার পরদিন ইদ পালিত হয়। তবে এই কথা আমাদের মনে রাখতে হবে যে মুসলমানদের ধর্মীয় উৎসব এবং মাস চাঁদ দেখে গণনা করা হয়। ভৌগলিক অবস্থানের কারণে এ সকল দেশের যে দিন চাঁদ দেখা যায় বাংলাদেশে তার পরের দিন চাঁদ দেখা যায়। যার কারণে এই সকল দেশের চাঁদ দেখা ও ঈদ উদযাপন করার তারিখ নির্ধারণ হলে আমরাও ধারণা করতে পারি যে কবে আমাদের দেশে অনুষ্ঠিত হবে।
যেহেতু সামনে আর অল্প কিছুদিনের বাকি রয়েছে তাই অনেকেই প্রস্তুতি নিচ্ছেন কোরবানির পশু কেনার জন্য। কারণ ঈদুল আযহার দিনের অন্যতম একটি আমল হচ্ছে পশু কোরবানি করা।