কারারক্ষী পদের কাজ কি

সম্প্রতি বেশ কিছু সংখ্যক পদে কারা অধিদপ্তরে সরাসরি জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তারপর থেকে অনেকেই ইন্টারনেটে সার্চ করছেন যে কারারক্ষী পদের কাজ কি এবং এর সংক্রান্ত নানা বিষয়াদি।

মোট ৪৫০টি পদে কিছু সংখ্যক কারারক্ষী এবং এবং ২২ টি পদে মহিলা কারাকক্ষী নিয়োগ করা হবে। পুরুষ এবং মহিলা উভয় শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ।

ছেলেদের শারীরিক যোগ্যতা হতে হবে নূন্যতম ৫ ফুট ৬ ইঞ্চি। আগ্রহে প্রার্থীদেরকে অবশ্যই নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। একইভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ২১ বছরের মধ্যে হতে হবে।

সাধারণত উপরোক্ত শর্তগুলির ভিক্তির উপরেই কারা অধিদপ্তরের কারারক্ষী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এবার চলুন জেনে নেই এই পদের দায়িত্ব ও কর্তব্য।

কারারক্ষী পদের কাজ কি

কারাগার শব্দটি শুনে আমরা অনেকেই বুঝতে পেরেছে যে মূলত কোথায় দায়িত্ব পালন করতে হয়। তবে বাস্তবিক পক্ষে আরো কিছু কাজ রয়েছে তা হয়তোবা অনেকেই অজানা। সেগুলি নিম্নে উল্লেখ করা হলো।

নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখ

একজন তারা লক্ষ্যের মূল দায়িত্ব হলো কারাগারের অভ্যন্তরের সকল ধরনের বিশৃঙ্খলা যাতে না হয় সে ব্যাপারে দেখাশোনা করা। এরা সাধারণত কারাগারের বিভিন্ন গেট, ওয়াচ টাওয়ার এবং সেলের সামনে পাহারা দায়িত্ব পালন করে।

কয়েদিদের রক্ষণাবেক্ষণ

কারাগারে যে সকল কয়েদি রয়েছে কিনা, তারা নিয়ম মেনে চলছে কিনা, সময় মত সেলে ঢুকছে কিনা এবং দৈনন্দিন কার্যক্রম যেমন খাওয়া, গোসল বিশ্রাম ঠিকমত হচ্ছে কিনা তা তদারকি করতে হয়।

তল্লাশি করা

কারারক্ষীদের কাজ কি তারমধ্যে এটি হয়তোবা সবারই জানা। কোন কয়েদি, বিভিন্ন ধরনের নিষিদ্ধ বস্তু যেমন মোবাইল ফোন, মাদক কিংবা অন্যান্য কিছু কাছে রাখছে কিনা তার জন্য তল্লাশি চালাতে হয়। এমনকি বন্ধুদের সাথে যদি কেউ দেখা করতে আসে সেখানেও তারা এই রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে।

আদালতে আনা নেওয়া করা

কয়েদিদের মাঝে মাঝেই শুনানি কিংবা বিভিন্ন প্রয়োজনে আদালতে উপস্থিত হওয়ার প্রয়োজন পড়ে। তাদেরকে নিরাপদে নিয়ে যাওয়া এবং পুনরায় কারাগারে আনা একজন কারারক্ষীর দায়িত্ব গুলোর মধ্যে অন্যতম।

উপরিক্ত কাজগুলো ছাড়াও প্রতিদিন কয়েকবার নিয়ম করে কয়েদিদের সংখ্যা গণনা করা হয়। কারণ সকল কয়েদির সংখ্যা সঠিক আছে কিনা তা জানা কর্তৃপক্ষের জন্য খুবই জরুরী।

অনেক সময় কয়েদি অসুস্থ হয়ে যায় এবং হাসপাতালে যাওয়ার প্রয়োজন হয়। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তাদেরকে যথাযথ চিকিৎসা প্রদান করার দায়িত্ব পালন করতে হয় তখন কারা রক্ষীদের।

আবার কারাগারের ভেতর বিভিন্ন ধরনের কাজ করে থাকেন বন্ধুরা। সে সকল কাজ বিভিন্ন অনুষ্ঠানের দায়িত্ব খাবার দাবার প্রদানসহ সকল ধরনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একজন কারারক্ষী।

আশা করি আপনি এখন কারারক্ষীর কাজ কি সে ব্যাপারে সুস্পষ্ট ধারণা লাভ করতে পেরেছেন। মূলত একটি কারাগারের প্রথম সারির শৃঙ্খলা রক্ষাকারী হিসেবে যোগদান করেন কারারক্ষী। আপনিও যদি এই কাজগুলো করতে পছন্দ করেন অথবা করতে সমর্থ্য হন তবেই এই পদে আবেদন করুন।

“কারারক্ষী পদের কাজ কি”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন