বিশ্বের চলমান সংকটময় পরিস্থিতির ছোঁয়া বাংলাদেশে লেগেছে। বিভিন্ন পেট্রোল পাম্পে তেলের জন্য লম্বা লাইন দেখে সেটি আমরা আচঁ করতে পারি। তাইতো মোটরসাইকেলের তেল বাঁচানোর উপায়ের মত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। যেহেতু বাজারে তেলের এবং জ্বালানির বেশ সংকট দেখা দিয়েছে তাই কিছুটা কৌশল অবলম্বন করলেই বাঁচানো যেতে পারে তেল এবং এড়ানো যেতে পারে বিভিন্ন অনাকাঙ্খিত মুহূর্ত।
মোটামুটি সকল বাইকাররাই জানেন যে মসৃণভাবে ৪০ থেকে ৪০ কিলোমিটার পার ঘন্টা গতিতে বাইক চালালে তেল অনেকটাই সাশ্রয় হয়। তবে এই কৌশল ছাড়াই আরো কিছু কৌশল রয়েছে চলুন সেগুলো জেনে নেই।
বাইকের তেল বাঁচানোর উপায়
গতি নিয়ন্ত্রণ: গড়ে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গাড়ি চালালে সবচাইতে ভালো মাইলেজ পাওয়া যায়। গাড়ি কেনার সময় সাধারণত এই নির্দেশনাটা দিয়ে থাকে বিক্রেতারা।
টায়ারের প্রেসার: এ সময়গুলোতে নিয়মিত টায়ারের প্রেশার যাচাই করুন। কারণ হাওয়া কম থাকলে ইঞ্জিনে বেশি চাপ পড়ে এবং তেলও বেশি প্রয়োজন হয়।
নিয়মিত সার্ভিসিং: বাইকের এয়ার ফিল্টার, স্পার্ক প্লাগ ইত্যাদি নিয়মিত পরিষ্কার এবং সার্ভিসিং করলে তেল খরচ কমে যায়।
গিয়ার নিয়ন্ত্রণ: হঠাৎ করেই হাই গিয়ার থেকে লো স্পিডে অথবা লো স্পিড থেকে হাই গিয়ারে গেলে ইঞ্জিনের উপর বেশি চাপ পড়ে এবং অধীন অধিক জ্বালানি খরচ হয়। তাই বাইকের তেল বাঁচানোর জন্য গিয়ার নিয়ন্ত্রণ করুন।
ইঞ্জিন অয়েলের ব্যবহার: ভালো মানের ইঞ্জিন অয়েল ব্যবহার করলে ইঞ্জিন অতিরিক্ত গরম হয় না এবং জ্বালানী সাশ্রয় হয়। তাই ভালো এবং বিশ্বস্ত মানের ইঞ্জিন অয়েল ব্যবহার করুন।
ফুয়েল কার্ড কিভাবে পাওয়া যায় জেনে নিন
তাছাড়া বাইকে যদি অতিরিক্ত কোন ওজন কিংবা অপ্রয়োজনীয় লোড দেয়া হয় তাহলে ইঞ্জিন বেশি জ্বালানি খরচ করতে পারে। তাই প্রয়োজনীয় আর বেশি লোড দিবেন না। সিগন্যাল গুলোতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হলে ইঞ্জিন বন্ধ রাখুন। এতে করে মোটরসাইকেলের তেল বাঁচানোর পাশাপাশি সংকটময় পরিস্থিতিতে আপনিও একজন সচেতন নাগরিকের ভূমিকা পালন করতে পারেন।
যেহেতু পেট্রোল পাম্পগুলোতে এখন তেলের সংকট রয়েছে তাই অল্প দূরত্বের রাস্তাগুলি হেঁটে অথবা সাইকেল দিয়ে যাতায়াত করুন। হাঁটা কিংবা সাইকেল চালানো স্বাস্থ্যের জন্য ভালো এবং পরিবেশবান্ধব। আর ইতিমধ্য সরকার মোটরসাইকেল চালকদের জন্য ফুয়েল কার্ড এর ঘোষণা দিয়েছে। আপনি যদি এই কার্ডটি বিনামলে পেতে চান তাহলে আজই ভোটার আইডি কার্ড মোটর সাইকেলের কাগজ এবং ছবিসহ নিজ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগাযোগ করুন।