ফুয়েল কার্ড কি | কিভাবে এটি পাওয়া যায়

সম্প্রতি বিশ্বজুড়ে চলমান ঘটনা প্রবাহের কারণে অনেক দেশে তেলের সংকট দেখা দিয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নো ফুয়েল কার্ড – নো পেট্রোল অকটেন নীতি গ্রহণ করা হয়েছে। অনেকেই জানেন না ফুয়েল কার্ড কি এবং কিভাবে এটি ব্যবহার করতে হয়।

বিগত বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন এলাকার পেট্রোল পাম্পগুলোতে তেলের জন্য লম্বা সিরিয়াল এবং ক্ষেত্র বিশেষ বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এমনকি কিছু অসাধু ব্যবসায়ী এই সুযোগে তেলের স্টক করে কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করেছে। যার প্রেক্ষিতেই চালু হচ্ছে ফুয়েল কার্ড।

ফুয়েল কার্ড কি

সংকট মোকাবেলায় আগামী ১ এপ্রিল থেকে মোটরসাইকেল মালিকদের জন্য এই নীতি বাস্তবায়ন হতে যাচ্ছে। এই কার্ডের মাধ্যমে একজন গ্রাহক এর আগে কি কি পরিমান পেট্রোল বা অকটেন ক্রয় করেছে তার তথ্য সংগ্রহীত থাকবে। এমনকি মালিকেরা প্রতিদিন বা প্রতি মাসে নির্ধারিত সীমার ভিত্তিতে সহজেই তেল ক্রয় করতে পারবেন।

এটি একদিকে যেমন একজন গ্রাহকের তেল ক্রয় নিশ্চিত করে অপরদিকে তেলের অপচয় ও মজুদ ঠেকানোর জন্য কার্যকর একটি ডিজিটাল পদ্ধতি। তাছাড়া যে সকল মালিক তাদের গাড়ি ড্রাইভার বা ভাড়ায় দেয় তারাও জানতে পারবে যে প্রতি মাসে কি পরিমাণ তেল বাবদ অর্থ খরচ হচ্ছে। বর্তমানে বাংলাদেশে সরকার ব্যবস্থা সুশৃঙ্খল এবং অপচয় কমাতে এই ধরনের কাজ চালুর পরিকল্পনা করেছে

ফুয়েল কার্ড কিভাবে পাব

মোটরসাইকেল মালিকদের জন্য জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির নিবন্ধনের একসেট ফটোকপি সাথে পাসপোর্ট আকারের ছবি দিলেই বিনামূল্যে ফুয়েল কার্ড পাওয়া যাবে। এই কাগজ জমা দিতে হবে নিজ নিজ জেলা প্রশাসকের কার্যালয়। ইতিমধ্যে বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয়ে হতে এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে।

ফুয়েল কার্ড কিভাবে কাজ করে

একজন চালকরা গ্রহ কতটুকু জ্বালানি ব্যবহৃত করেছেন তার বিস্তারিত রিপোর্ট অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে। এমনকি কার্ডটি নির্দিষ্ট গাড়ি বা চালকের তথ্যের সাথে যুক্ত থাকায় তেলের চুরি বা অপব্যবহারের ঝুঁকিও অনেকটাই কমে যাবে।

কাগজের রশিদের পাশাপাশি একটি ডিজিটাল প্লাটফর্মের তথ্য থাকবে বলে কোন ঝামেলা থাকবে না এবং দ্রুত পেমেন্ট করা যাবে।

বাংলাদেশের জ্বালানি বিভাগ জানিয়েছে এই পদ্ধতিতে পুরোপুরিভাবে কার্যকর করতে কিছুটা সময় লাগবে তবে ইতিমধ্যে নিয়ে কাজ শুরু হয়েছে। আশা করি এখন আপনারা বুঝতে পেরেছেন ফুয়েল কার্ড কি। এর মাধ্যমে লাইনে দাঁড়ানোর ভোগান্তি থেকে মুক্তি পাওয়া যাবে এবং জ্বালানি খাতেও স্বচ্ছতা আসবে। তাই আপনি যদি একটি মোটরসাইকেল গাড়ির মালিক হয়ে থাকেন তাই দেরি না করে আজই প্রয়োজনীয় কাগজপত্র সহ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগাযোগ করুন।

সাধারণ প্রশ্ন

• ফুয়েল কার্ড পেতে কি টাকা প্রয়োজন হয়?
উত্তর: না। এটি বিনামূল্যে প্রদান করা হয়।

“ফুয়েল কার্ড কি | কিভাবে এটি পাওয়া যায়”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন