ভালো সম্পর্ক গড়ার উপায় হচ্ছে সততা, বিশ্বাস, পারস্পরিক শ্রদ্ধা এবং কার্যকর যোগাযোগ। ব্যক্তিগত জীবনের সুখী হওয়া কিংবা অফিসিয়াল কার্যক্রম সম্পন্ন করার জন্য সুন্দর সম্পর্ক তথা কমিউনিকেশন স্কিল থাকা জরুরী। আমরা মনে মনে কতকিছুই তো চিন্তা করে থাকি কিন্তু শুধুমাত্র আচরণে সেটি প্রকাশ না করতে পারার কারণে জীবনে অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। তাই জীবনকে সুন্দর করতে মানুষের সাথে মেশার কৌশল ও সুন্দর সম্পর্ক গড়ে তোলার উপায় জেনে নিন।
ভালো সম্পর্ক গড়ার উপায়
বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন কিংবা প্রিয় মানুষ যেই হোক না কেন দেখার সাথে সাথে সবার আগে ছোট একটি উইশ করুন। কি হতে পারে শুভ সকাল, গুড আফটারনুন বা যে কোন কিছু। সেই সাথে মুখে হাসি রাখুন এটি মানুষের মন জয় করার অন্যতম একটি টেকনিক।
• বিশ্বাস স্থাপন: যেকোনো সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপরে। তাই ব্যক্তিগত কিংবা কর্পোরেট সব জায়গায়ই বিশ্বাস করে রাখুন।
• শ্রদ্ধা: সবাই আসলে টাকা চায় না কেউ কেউ চায় আর সম্মান। তাই প্রত্যেক মানুষকে সম্মান দিন সে সাথে ছোটখাটো ভালো কাজের প্রশংসা করুন।
• মানিয়ে নেওয়া: সবার কাছ থেকে সব সময় ভালো ব্যবহার পাবেন এটি আশা করা বাদ দিন। বিরূপ পরিস্থিতিতে চুপ থাকুন এবং মানিয়ে নিন।
• প্রিয় খাবার: কাছের মানুষের মন জয় করতে মাঝে মাঝে তাকে প্রিয় খাবার উপহার দিন। মুখে ভালোবাসি বলার চাইতেও এটি মাঝে মাঝে ভালো কাজ করে।
• ধন্যবাদ দেওয়া: ছোটখাটো যেকোনো ধরনের সহযোগিতায় ধন্যবাদ দিন।
তাছাড়া প্রশংসা করা মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাওয়া এবং মনের অনুভূতি প্রকাশের মাধ্যমে ভালো সম্পর্ক গড়া যায়।
মানুষের সাথে মেশার কৌশল
ইচ্ছে থাকা সত্ত্বেও মানুষের সাথে অনেকেই মিশতে পারেন না। কঠিন মনে হোক না কেন বাস্তবে কিন্তু এই কাজটি বেশ সহজ।
প্রথমেই আন্তরিকভাবে কথা বলা শুরু করুন। প্রথমবার পরিচিত হওয়ার সময় মুখে উষ্ণ হাসি এবং অন্তরে আত্মবিশ্বাস রেখে আই কন্টাক্ট বজায় রাখুন। তারপর ওই মানুষটির ব্যাপারে কৌতুহলি হন এবং প্রশ্ন করুন। তবে অনবরত প্রশ্ন না করে তাকে কথা বলার সুযোগ দিন।
মানুষের সাথে মেশার সময় কখনোই ডিভাইসের দিকে তাকিয়ে কথা বলবেন না। ভদ্রতা বজায় রাখুন এবং প্রয়োজনে সহায়তা হাত বাড়িয়ে দিন। এভাবে যেমন ভালো সম্পর্ক গড়ে ওঠে ঠিক তেমনিভাবে সামাজিক বন্ধনও বৃদ্ধি পায়।
লিংকডইন প্রোফাইল সাজানোর নিয়ম
কর্পোরেট কিংবা প্রফেশনালদের অন্যতম একটি জনপ্রিয় প্লাটফর্ম হচ্ছে লিংকডইন। আজকে আমরা জানবো এই প্ল্যাটফর্মটিতে নিজের প্রোফাইল কিভাবে সাজাতে পারেন।
• প্রথমে একটি সুন্দর স্বচ্ছ এবং ফরমাল প্রোফাইল পিকচার আপলোড দিন।
• নিজের নাম লিখুন এবং লিংকডইন হ্যান্ডেল বা ইউজারনেম ঠিক করুন।
• শিক্ষাগত যোগ্যতা ধাপে ধাপে যুক্ত করুন। ইউনিভার্সিটি নাম সহ যুক্ত করলে বিষয়টি ভালো দেখায়।
• পূর্বে যদি কোন অভিজ্ঞতা থাকে তাহলে তা যুক্ত করুন।
• লেখাপড়ার বাইরে ও বিভিন্ন কোর্স কিংবা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজ থাকলে তা যুক্ত কর করার মাধ্যমে লিংকডইন প্রফাইল আরো বেশি প্রফেশনাল করা যায়।
• প্রোফাইলের জন্য সুন্দর একটি হেডলাইন, কভার ফটো এবং বায়ো লিখুন। বায়ো এবং হেডলাইন আপনার প্রফেশন সম্পর্কিত হলে ভালো হয়।
• সামারিতে নিজের সম্পর্কে সুস্পষ্টভাবে লিখুন।
এরপর প্রফেশন বা তার বাইরে বিভিন্ন বিষয়ে লেখালেখি করাও আপনার চারিত্রের বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটায়। শুধুমাত্র লিংকের প্রোফাইল সাজানোর উপায় জানা থাকলে হবে না বরং এটিকে নিয়মিত মেইনটেইন ও করতে হবে এবং অভিজ্ঞত আপডেট করা জরুরী।
অচেনা মানুষের সাথে কথা বলার উপায়
ভালো সম্পর্ক গড়ার উপায় আর অচেনা মানুষের সাথে কথা বলা অনেকটাই ভিন্ন ব্যাপার।
যেকোনো অপরিচিত মানুষের সাথে কথা শোনার আগে সালাম দিন এবং মুচকি হাসিতে শুরু করুন। কথা বলার চেয়ে শোনার অভ্যাসটা বেশি করুন এমনকি কমন বিষয়ে প্রশ্ন করে আলাপকে এগিয়ে নিতে পারেন। তারপর ধীরে ধীরে নিজের প্রয়োজনীয় বিষয় অথবা মনের ভাব প্রকাশ করার সুযোগ পাবেন।
তবে অচেনা মানুষের সাথে কথা বলার সময় অবশ্যই ব্যক্তিগত প্রশ্ন এড়িয়ে চলে ছোটখাটো এবং আন্তরিক প্রশংসা করুন। জোর করে কথা বলানো বা আড্ডা দীর্ঘ করার চেষ্টা করবেন না এবং মানুষের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান রাখুন। আর কোনভাবেই তো তর্কে জড়ানো যাবে না। ব্যাস এইটুক এই কয়টি বিষয় মাথায় রাখলে আপনি অচেনা যে কোন মানুষের সাথে কথা বলতে পারবেন
ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধির উপায়
বন্ধুবান্ধব আত্মীয়-স্বজনের সাথে কমিউনিকেশন করা আর ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধির দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। যেখানে কাজের জায়গা সেখানে কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজ এবং কথার ধরন অনেকটাই প্রফেশনাল হতে হবে। তবে এ নিয়ে চিন্তার কিছু নেই আমি নিম্নে ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধির প্রধান পদ্ধতি গুলো নিয়ে আলোচনা করলাম।
• মনোযোগ দিয়ে অপর পক্ষের কথা শুনুন। শুধুমাত্র উত্তর দেওয়ার জন্য নয় বরং প্রত্যেকটি কথা বোঝার চেষ্টা করুন।
• কথাবার্তা যত সম্ভব স্পষ্ট এবং সংক্ষিপ্ত করতে হবে। ইমেইল কিংবা মিটিং এর সব ধরনের অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলুন।
• যেকোনো ধরনের কাজের ফিডব্যাক দেওয়া এবং নেওয়া ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধের অন্যতম পদ্ধতি।
• ইমেইলের কথা ইমেইলে এবং সরাসরি বলার কথা বলার জন্য whatsapp কিংবা অন্য মাধ্যম ব্যবহার করতে পারেন। ছোট কোন মেসেজ দেওয়ার জন্য টেক্সট অথবা whatsapp ব্যবহার করুন।
• কথা বলার সময় আত্মবিশ্বাসের সহিত চোখে চোখ রেখে কথা বলা ভালো।
তাছাড়া অপরপক্ষের পরিস্থিতি এবং অনুভূতি বোঝার চেষ্টা করলে সেটি পারস্পরিক বিশ্বাস তৈরি করে। যাকে না ব্যবসায়িক যোগাযোগ বিরুদ্ধে ক্ষেত্রে বেশ সহায়ক।
মানব সামাজিক জীব আমরা কখনোই একা বাস করতে পারিনা। জীবনযাপনের জন্য অবশ্যই আশেপাশের সবার সাথে খাপ খাইয়ে এবং মিলেমিশে চলতে হয়। যারা একটুও কিছুটা ইন্ট্রো ভার্ট প্রকৃতির তাদের জন্য ভালো সম্পর্ক করার উপায় বা মানুষের সাথে মেশার পদ্ধতি গুলো আশা করি খুবই উপকার বয়ে আনবে।
“পরিচিতি বাড়িয়ে ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার উপায়”-এ 1-টি মন্তব্য