জীবনের লক্ষ্য ঠিক করা ও তা পূরণের সঠিক পদ্ধতি

ধরা যাক আমার বয়স ৩০। এই নির্দিষ্ট বয়সেই আশেপাশের অনেকেই ক্যারিয়ারে যথেষ্ট সফল হয়ে পরিবার নিয়ে সুখে শান্তিতে দিন কাটাচ্ছে অপর দিকে একই বয়সের আরেকজন অসচ্ছল ও হতাশায় দিন পার করছে। দ্বিতীয় ব্যক্তির মত দ্বিধা এবং দুশ্চিন্তায় যাতে জীবন যাপন যাতে না করতে হয় তার জন্য জীবনের লক্ষ্য ঠিক করা জরুরী।

কারণ লক্ষ্যহীন জীবনে একসময় ব্যর্থতায় পর্যবাশিত হয়। এই মুহূর্তে শিক্ষার্থী বা চাকরিজীবী যেই পরিস্থিতিতে থাকেন না কেন যদি সুনির্দিষ্ট লক্ষ্য না থাকে তাহলে আসুন জেনে নেই কিভাবে জীবনের লক্ষ্য নির্ধারণ করবেন।

জীবনের লক্ষ্য নির্ধারণ করার উপায়

নিজের লক্ষ্য নির্ধারণ করার জন্য সর্বপ্রথম নিজের ভেতরের গুণাবলী খুঁজে বের করা প্রয়োজন। অনেকেই এই কাজটি করতে ব্যর্থ হয়, তাই তো জীবনে বারবার পিছিয়ে পড়তে থাকে।

আবার আশেপাশের লোকজনের কথা শুনে যারা লক্ষ্য নির্ধারণ করে কোন ধরনের নিজের যাচাই ছাড়াই তাদেরও যোগ্যতা অনুযায়ী সঠিক লক্ষ্য স্থির করা সম্ভব হয় না। স্বপ্ন পূরণ ও জীবনের সফল হওয়ার জন্য নিজের ধাপ গুলি অনুসরণ করে একটি সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করুন।

• প্রথম ধাপে চিহ্নিত করুন কোন কোন কাজগুলি আপনার ভালো লাগে। সেই কাজ সম্পর্কিত পেশাসমূহের একটি তালিকা তৈরি করুন। এই তালিকাটি সংক্ষিপ্ত হতে হবে।
• এরপর স্থির করুন ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান। কেউ কেউ হয়তোবা বড় কোন ডাক্তার হতে চায় আবার কেউ বড় ব্যবসায়ী। আপনার ভালো লাগে শুধুমাত্র এমন পেশা নিয়েই ভাবুন।
• তারপর পছন্দের পেশা গুলি সম্পর্কে ভালোভাবে তথ্য সংগ্রহ করুন। সেই পেশা কিংবা ক্যারিয়ার গড়তে লেখাপড়া, টাকা পয়সা নিজের দক্ষতা এবং অন্যান্য কি প্রয়োজন তা জানুন। একই সাথে ঠিক করে ফেলুন সেই পেশায় আপনি সারা জীবন কাটাতে পারবেন কিনা।
• তারপর আপনার পছন্দ করা পেশায় ইতিমধ্য কাজ করছে এমন কিছু লোকের সাথে কথা বলতে পারেন।
• এখন আপনি নিজেই বুঝতে পারবেন জীবনের লক্ষ্য কি হওয়া উচিত।

লক্ষ্য নির্ধারণে অবশ্যই দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। শুধুমাত্র এক বা দুই বছরের জন্য নয় বরং আগামী ২০ বা ৩০ বছর মেয়াদে চিন্তা করা জরুরী। জীবনের লক্ষ্য অর্জন করার রাস্তায় অনেক প্রতিবন্ধকতা আসতে পারে সেগুলো অবশ্যই কাটিয়ে উঠতে হবে।

এই লক্ষ্য নির্ধারনের ক্ষেত্রে কখনোই আবেগ দিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না কিংবা হতাশ হওয়া যাবে না। অর্ধেক পথ গিয়ে হয়তোবা মনে হতে পারে যে এখন আর মানিয়ে নিতে যাচ্ছে না এই ধরনের পরিস্থিতিতে নিজেকে শক্ত রাখতে হবে

সফল হওয়ার মূলমন্ত্র

একজন মানুষের সফল হওয়ার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ এবং কঠোর পরিশ্রম।

একই সাথে সময়ের সঠিক ব্যবহার এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখতে হবে। পৃথিবীতে সবার দক্ষতা কিংবা মেধার হয়তো বা কিছুটা পার্থক্য রয়েছে। তবে দিনশেষে তারাই সফল হয়েছে যারা সুনির্দিষ্ট লক্ষ্যকে ঠিক রেখে ধারাবাহিকভাবে কাজ করে গিয়েছে।

অর্থাৎ স্বপ্ন পূরণের জন্য অবশ্যই নিয়মিত কাজ। যেই থেমে থেমে করা হয় সেই কাজে কখনই সফল হওয়া যায় না। তাই ইতিবাচক দৃষ্টিভঙ্গি রেখে সুনির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী পরিশ্রম এবং নিষ্ঠার সাথে কাজ করে যান একদিন অবশ্যই সফল হতে পারবেন

স্বপ্ন পূরণের সহজ উপায়

আমরা সবাই কম বেশি স্বপ্ন দেখি। সেটি হতে পারে জীবনের কোন শখ পূরণ করা কিংবা নিজেকে কোন অবস্থানে দেখা। যেহেতু সময় খুবই সীমিত তাই অনেকেও চাইলে সেটা সম্ভব করতে পারে না। তবে আমি আজকে এমন কিছু টিপস নিয়ে আলোচনা করব যেগুলোর মাধ্যমে আপনার স্বপ্নটি বাস্তবায়ন করতে পারেন।

• আপনার কাঙ্খিত স্বপ্ন বা লক্ষ্য টাকে নিয়ে নিয়মিত এনালাইসিস করুন।
• আমি পারবো না এমনটা কখনোই মনে করবেন না বরং নিজের প্রতি আস্থাভান হন।
• প্রথমবারে কেউ সফল হয় না বরং বারবার চেষ্টা করতে থাকুন।
• নিজের স্বপ্ন সম্পর্কে সদা তৎপর হন।
• নিজেকে ভালোবাসুন এতে করে ধারাবাহিকতা বজায় রাখবে।
• চলার পথে অন্যদের সফলতা এবং ব্যর্থতা থেকে শিক্ষা নিন।
• জীবন থেকে সকল ধরনের বদঅভ্যাস বাদ দিয়ে দিন এতে করে সুস্বাস্থ্য বজায় থাকবে এবং মানসিকভাবে প্রশান্তি লাভ করবেন।

কোন একজন বিজ্ঞ ব্যক্তি বলেছেন “যখন তুমি কিছু চাইবে সমগ্র মহাবিশ্ব তোমাকে সেটি পেতে সাহায্য করবে”। অর্থাৎ আপনাকে মন থেকেই সেটি চাইতে হবে এবং সে অনুযায়ী পরিশ্রম করতে হবে

ক্যারিয়ার গঠনের সঠিক পরিকল্পনা

জীবনের লক্ষ্য পূরণ সফল হওয়া কিংবা ক্যারিয়ার গঠনের জন্য অবশ্যই সঠিক পরিকল্পনার প্রয়োজন। একটি পরিকল্পনা বিহীন যাত্রা অনেকটাই বৈঠা বিহীন নৌকার মতো।

আশেপাশের সফল কাউকে যদি আপনি ভালোভাবে খেয়াল করেন অবশ্যই দেখবেন তিনি দীর্ঘদিন পরিকল্পনার সহিত একই রাস্তায় হেঁটেছেন। যার কারণে তার আজকের এই সফল অবস্থান। ক্যারিয়ার গঠনের সঠিক পরিকল্পনার জন্য কয়েকটি ধাপ হচ্ছে

• উদ্দেশ্য নির্ধারণ
• দক্ষতা উন্নয়ন
• আত্মবিশ্বাস বৃদ্ধি
• সুযোগসন্ধান

অর্থাৎ সবার আগে উদ্দেশ্য নির্ধারণ করতে হবে। তারপর সেই উদ্দেশ্য অর্জনের জন্য কি কি দক্ষতা প্রয়োজন হবে তা অর্জন করা জরুরী। এরপর নিজের প্রতি আস্থা রেখে সুযোগের সন্ধানে কঠোর পরিশ্রম করে যাওয়াই ক্যারিয়ার সঠিক পরিকল্পনা।

টাকা সেভ করার সঠিক নিয়ম জানুন

তবে এর মধ্যেও সময় ব্যবস্থাপনা এবং সুশৃংখল কাজ খুবই জরুরী। কারণ আপনি যেখানে সপ্তাহে তিন দিন পরিশ্রম করছে অন্য কেউ হয়তো বা সেই অবস্থানের জন্য সপ্তাহের সাত দিনই পরিশ্রম করছে। তাই নিজেকে তাদের সাথে তুলনা করে এগিয়ে নিন।

নতুন বছরের লক্ষ্য নির্ধারণ

চলুন আমরা নতুন বছরে সবাই জীবনের লক্ষ্য নির্ধারণ করে। এখন হয়তো বা বুঝতে পারছি না কারণ কোনভাবে জীবন চলে যাচ্ছে। কিন্তু শেষ বয়সে যখন সেই স্বপ্ন পূরণের সময় এবং শক্তি কোনটাই থাকবে না তখন শুধুমাত্র হতাশা আঁকড়ে ধরবে। তাই সফল হওয়ার জন্য ক্যারিয়ার গঠনের সঠিক পরিকল্পনা করে আজ থেকেই শুরু করে দিন আপনার স্বপ্নের পথের যাত্রা।

মন্তব্য করুন