নিজেকে বিশ্বাস করুন | আত্মবিশ্বাস বাড়ানোর মনস্তাত্ত্বিক কৌশল

যেকোনো কাজেই সফলভাবে করার জন্য নিজের উপর ভরসা থাকা প্রয়োজন। আর নিজের প্রতি এই বিশ্বাসের কারণেই অর্ধেক কাজ হয়ে যায়। তাইতো নিজের জীবন গড়ার লক্ষ্যে আত্মবিশ্বাস বাড়ানোর মনস্তাত্ত্বিক কৌশল গুলো জেনে নিন। যাতে করে যতই বাধা-বিপত্তি আসুক না কেন শেষ পর্যন্ত লড়াই করে যাওয়ার শক্তি পান।

আত্মবিশ্বাস বাড়ানোর মনস্তাত্ত্বিক কৌশল

• প্রথমে নিজের সম্পর্কে খারাপ ধারণা গুলো পরিবর্তন করুন। কোন মানুষের সব সময় পরিপূর্ণভাবে পারফেক্ট হতে পারে না। তাই প্রতিবার ভুলের পর নিজেকে দোষারোপ না করে শুধরে সামনের দিকে এগিয়ে যান।

• আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য শরীর সুস্থ হওয়া প্রয়োজন। অসুস্থ শরীরে কখনোই পরিপূর্ণ শক্তি পাওয়া যায় না। তাই নিয়মিত শরীর চর্চা করুন এবং পুষ্টিকর খাবার খানা।

• জীবনের লক্ষ্য স্থির করুন। এক্ষেত্রে একেবারে বড় লক্ষ্যের দিকে না এগিয়ে সেটিকে ছোট ছোট অংশে ভাগ করে নিন।

• মানসিকভাবে ভেঙে পড়া, হতাশা, অনুশোচনা ইত্যাদি কারণে আত্মবিশ্বাস কমে যায়। তাই নিজেকে প্রফুল্ল রাখার জন্য মাঝে মাঝে কোথাও ঘুরতে যান কিংবা বিনোদনমূলক কাজে অংশগ্রহণ করুন।

• মানুষকে সাহায্য করলে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। তাই আপনার সহপাঠী বন্ধু-বান্ধব পাড়ার প্রতিবেশী কিংবা আত্মীয়-স্বজনের যে কোন সমস্যায় পাশে দাঁড়ান।

সাহস বাড়ানোর উপায়

আত্মবিশ্বাস বাড়ানোর উপায় জানার পাশাপাশি সাহস বাড়ানোর উপায় জানলে জানা থাকলে খুব একটা মন্দ হয় না। খবরে দেখে থাকি মানুষ কিভাবে হিমালয় জয় করে, সমুদ্র বিজয় করে কিংবা বড় বড় অসাধ্য কঠিন কাজ সম্পন্ন করে।

ঠিক একই ভাবে জীবনে জয়ী হওয়ার জন্য অবশ্যই যে গুন থাকা প্রয়োজন তার মধ্যে সাহস অন্যতম। অনেকের ক্ষেত্রেই সাহসের পরিমাণটা কম থাকে। তাই নিচের পদ্ধতি গুলো জানা থাকলে আপনিও অন্যদের থেকে বেশ সাহসী হয়ে উঠতে পারবেন।

• কখনোই থেমে না গিয়ে কাজ করে যান। কারণ নিজেকে কাজে ব্যস্ত রাখলে কখনোই ভয় স্পর্শ করতে পারবে না।

• মানুষ বেশিরভাগ ক্ষেত্রে সিদ্ধান্ত নেয় কাজের ক্ষেত্রে অনেকটা এগিয়ে যায় তারপরে চেষ্টা ছেড়ে দেয়। তাই কাজের শুরু থেকে শেষ পর্যন্ত সব সময় মনোবল রাখার চেষ্টা করুন।

• তিরস্কার কিংবা সমালোচনার ভয় মন থেকে দূর করতে হবে। এ সকল মানব ব্যর্থ মানুষের কথা কখনোই কানে নিবেন না।

• নিয়মিত ব্যায়াম করুন কিংবা ফুটবল, ক্রিকেট ব্যাডমিন্টন, ইত্যাদি আউটডোর খেলায় অংশগ্রহণ করুন। এটি সাহস বাড়ানোর উপায় গুলোর মধ্যে বেশ অন্যতম।

• ক্ষুধা কিংবা দুর্বলতা থেকে ভয় আসে। তাই যখন ভয় পাবেন তখন কিছু খেয়ে নিন।

• নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং নিজের ভুল স্বীকার করুন।

• অপ্রয়োজনীয় কাজে মানুষকে না বলতে শিখুন।

• নিয়মিত প্রার্থনা করুন

নিজেকে ভালোবাসার উপায়

পৃথিবীতে সবচাইতে বেশি প্রয়োজন নিজেকে ভালোবাসা। এর অর্থ হচ্ছে শারীরিক এবং মানুষের স্বাস্থ্যের গুরুত্ব দেওয়ার পাশাপাশি নিজের ভালো-মন্দ লাগার বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া।

এটি একদিকে মানুষের ইতিবাচক চিন্তা বৃদ্ধি করে এবং জীবনে প্রশান্তি ডেকে আনে। নিজেকে ভালোবাসার উপায় হিসেবে প্রতিদিন নিজের যত্ন নিন ব্যায়াম করুন ইতিবাচক কথা বলুন শখের চর্চা গুলি করতে পারেন এবং পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিক। একই সাথে তুলনা করে নিজেকে কখনো ছোট করবেন না

হীনম্মন্যতা দূর করার উপায়

আশেপাশের মানুষের বিভিন্ন কার্যকলাপ কিংবা সফলতা দেখে অনেক সময় নিজের মধ্যে হীনমন্যতা জন্ম নিতে পারে। সুস্থভাবে বেঁচে থাকার জন্য হীনমন্যতা দূর করার উপায় জানা খুবই জরুরী। এর জন্য নিজের কয়েকটি টিপস অনুসরণ করতে পারেন।

• কখনোই অন্যের সাথে তুলনা করবেন না
• নিজের ইতিবাচক দিক নিয়ে ভাবুন
• প্রতিনিয়তই নতুন নতুন দক্ষতা অর্জন করুন
• মেডিটেশন করুন
• লেখালেখির অভ্যাস গড়ে তুলুন
• সমালোচকদের এড়িয়ে চলুন
• নিজের ক্যারিয়ার বা লক্ষ্যের দিকে ফোকাস করুন

ব্যক্তিত্ব বিকাশের উপায়

মানুষের ব্যক্তিত্ব প্রকাশ পায় তার আচরণে, পোশাকে কথাবার্তায়। তাই ব্যক্তিত্ব বিকাশের উপায় হিসেবে অবশ্যই আত্নসচেতন এবং আত্ম উন্নয়ন বেশি জরুরি।

অপ্রয়োজনের অতিরিক্ত কথা না বলা যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করা পাশাপাশি নতুন নতুন জ্ঞান অর্জন করে নিজেকে প্রকাশ্যের মাধ্যমে আপনি উন্নত ব্যক্তিত্ব অর্জন করতে পারবেন।

অর্থাৎ জীবনের প্রতিটি ধাপে ধাপে আপনাকে খুব হিসাব করে তুলতে হবে। এর মধ্যে জরুরি হচ্ছে মার্জিত পোশাক এবং হেয়ারকাট ব্যবহার করা। কারণ মানুষ সাধারণত প্রথমে বাহ্যিক বৈশিষ্ট্য দেখেই ব্যক্তিত্বকে বিচার করতে থাকে। তারপর তার কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজ, কোন বিষয়ে জ্ঞানের গভীরতা ইত্যাদি বিষয়ের সাথে পরিচিত হলে বুঝতে পারে আপনি কতটা ব্যক্তিত্ব সম্পন্ন।

স্মার্ট হওয়ার সহজ টিপস

ব্যক্তিত্ব বিকাশের উপায় গুলো একইভাবে স্মার্ট হওয়ার সহজ টিপসের ক্ষেত্রেও প্রযোজ্য।

আমাদের সমাজের মানুষের মধ্যে একটা প্রচলিত ধারণা আছে যে, যে যত বেশি দামি কিংবা আধুনিক পোশাক-আশাক পরিধান করে সেই ততো বেশি স্মার্ট।

এই ধারণাটি একদমই সঠিক নয়। বরং একজন ব্যক্তি কিভাবে কথা বলে বিভিন্ন ধরনের পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করে কিংবা তার জ্ঞানের গভীরতায় মূলত স্মার্টনেসের অন্যতম বহিঃপ্রকাশ। তাই সুন্দর এবং পরিচ্ছন্ন পোশাকের পাশাপাশি আপনি যেই পেশা কিংবা তাদের সাথে জড়িত থাকেন না কেন সেটিতে দক্ষ হওয়ার চেষ্টা করুন। এটি স্মার্ট হওয়ার সহজ উপায়।

বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে আমরা আশেপাশের সকল মানুষের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি বিশ্বের বিভিন্ন লোকদেরকে দেখে থাকে এবং তাদের সাথে জানা থাকে। এর মাধ্যমে বুঝতে পারি যে দিন দিন মানুষ কত উন্নত হচ্ছে। উপরের আত্মবিশ্বাস বাড়ানোর উপায় সহ বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য গুলি নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করুন। যদিও একদিনে এটি সম্ভব হবে না তবে প্রতিদিনের চেষ্টায় একদিন ঠিকই সফল হবেন।

“নিজেকে বিশ্বাস করুন | আত্মবিশ্বাস বাড়ানোর মনস্তাত্ত্বিক কৌশল”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন