সাদামাটা জীবনই কেন সুখের

আজকের লেখাটি সবার জন্য গুরুত্বপূর্ণ। কারণ সাদামাটা জীবনই কেন সুখের হয় কিংবা সাধারণ জীবন যাপনের উপকারিতা সম্পর্কে আজকে জানবো। সাধারণ লাইফস্টাইল হল অল্পতে তুষ্ট থাকার নাম যা কিনা আমাদের মাঝে প্রকৃত সুখ নিয়ে আসে। অপ্রয়োজনীয় ভোগ বিলাস কিংবা অকারণে সবার সাথে প্রতিযোগিতা না করে এ সকল অভ্যাস থেকে মুক্তি নিয়ে সময় অর্থ এবং সম্পর্কের প্রতি মনোযোগ দেওয়ার নামই সাধারণ জীবন।

সাদামাটা জীবনী সুখের হওয়ার মূল কারণ

• চাহিদা কম থাকার কারণে ভবিষ্যতের অতিরিক্ত চিন্তা থাকে না।
• জমকালো জীবনের পেছনে দৌড়াতে হয় না বলে নিজের প্রতি, পরিবার এবং প্রিয়জনদের জন্য সময় পাওয়া যায়।
• আয়ের সাথে চাহিদার সামঞ্জস্য থাকে তাই ঋণের বোঝা থাকে না এবং আর্থিক স্বাধীনতা উপভোগ করা যায়।
• প্রতিযোগিতামূলক সম্পর্ক থেকে বেরিয়ে এসে ভালোবাসা এবং আন্তরিকতার উপর ভিত্তি করে সম্পর্ক গড়ে ওঠে বিধায় তা মজবুত হয়।
• সহজ এবং স্বাস্থ্যকর খাবার এবং মানসিক শান্তিতে বসবাসের কারণে শরীর এবং মন উভয়ই ভালো থাকে।

সাধারণ জীবনযাপনের উপকারিতা

প্রতিটা সমাজে টাকা পয়সার ভিত্তিতে ধনী, গরীব, মধ্যবিত্ত শ্রেণী বৈষম্য রয়েছে। এই শ্রেণী বৈষম্য তেমন কোন সমস্যা না যদি না আপনি নিজে বাড়াবাড়ি মনে না করেন। ধরুন একজন ব্যক্তি আয় করেন মাসে ৫০ হাজার টাকা। কিন্তু আশেপাশের ধনী ব্যক্তিদের বিলাসবহুল জীবনযাপন দেখে তার মনে যদি নানা চাহিদার উদয় হয় তাহলে নিশ্চিতভাবে সেই ব্যক্তি অশান্তিতে ভোগেন। একইভাবে নিজেকে ধনী দেখানোর জন্য বাড়তি খরচ করেন যা কিনা ঋণের বোঝা বৃদ্ধি পায়।

এতে করে সেই লোক যেমন ভবিষ্যতের সঞ্চয় করতে পারে না তেমনি আর্থিক সচ্ছলতার মাধ্যমে পরিবারকে নিয়ে সহজভাবে জীবন যাপনও কঠিন হয়ে পড়ে।

তাই সাধ্য অনুযায়ী সাধারণ জীবন যাপন সুন্দর ভাবে চলাফেরা করাটাই প্রকৃত সুখী ব্যাক্তির লক্ষণ। আশেপাশে কে কি করছে সেটা নিয়ে চিন্তা করলে কখনোই সুখী হওয়া সম্ভব নয়। এতে করে মানসিক অশান্তি তৈরি হবে এবং টাকার পেছনে দৌড়াতে দৌড়াতে নিজের জীবন থেকে সুখ এবং শান্তি জিনিসটাই হারিয়ে যাবে। বিপরীত দিকে অল্পতে সন্তুষ্ট ব্যক্তিরা যারা কিনা সাধারণ জীবন যাপন করে তারা অনেক ক্ষেত্রে ধনী ব্যক্তিদের চাইতেও বেশি নিশ্চিন্তে থাকেন।

কম চাওয়ায় সুখ পাওয়ার দর্শন

সাদামাটা জীবন কিংবা সাধারণ জীবন সম্পর্কে অনেক বিখ্যাত দার্শনিক ও নানা ধরনের মন্তব্য করে গিয়েছেন। বিখ্যাত দার্শনিক প্লেটো বলে গিয়েছেন একজন মানুষ জীবনে যা করেন সুখ লাভ তার ওপরে নির্ভর করে। ব্যক্তির সুখ অন্যদের উপরে নির্ভর করে না।

থেকে আমরা বুঝতে পারি নিজেদের জীবনে যা রয়েছে তা নিয়ে সন্তুষ্ট থাকার মাধ্যমে সুখ খুঁজে পাওয়া যায়।

আসলে মানুষের জীবনের অশান্তি অকল্যাণ এমনকি বিভিন্ন ধরনের ক্ষতিকর সিদ্ধান্ত আসে অতিরিক্ত চাওয়ার মধ্যে থেকে। আর এই বাড়তি চাহিদা মেটানোর জন্য অনেকেই তো রীতিমতো নিতি নীতির কথা বিসর্জন দেয়। কিন্তু দিনশেষে সেই সুখ কখনোই আসে না।

তাই জীবনে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা এবং সেগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করাই সুখের মূল মন্ত্র। সেই ক্ষেত্রে যা কিছু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকার পাশাপাশি জানে তা নিয়ে দুশ্চিন্তা করে নিজের আচরণের উপর বাজে প্রভাব দেওয়া কখনোই ঠিক নয়।

সোশ্যাল মিডিয়া ডিটক্স সম্পর্কে জানতে এখানে প্রবেশ করুন।

এ দর্শন অনুযায়ী সুখ আসলে বাইরে থেকে অর্জিত হয় না বরং মনের ভেতরে সেটি লালন করতে হয়।

সাদামাটা লাইফস্টাইল বাংলা

সাধারণ জীবন যাপনে নিজেকে অভ্যস্ত করতে এবার চলুন জেনে নেই কয়েকটি পদক্ষেপ বা অভ্যাস।

• কখনোই পরিপূর্ণতার পেছনে দৌড়াবেন না। এটি মরীচিকার মতন, কারণ মানুষ কখনোই পুরোপুরি ভাবে পারফেক্ট হতে পারে না। তাই সাদামাটা জীবন বেছে নেয়। কারণ সুখ আসে অগ্রগতি থেকে পরিপূর্ণতা থেকে নয়।

• ভোগবিলাসিতা নিয়ে উদ্বেগ আর সন্দেহ আমাদের মনকে সবসময় চিন্তিত রাখে। তাই এসব চিন্তা বাদ দে বর্তমান কেউ উপভোগ করবেন।

• নিজেকে কখনোই অন্যদের সাথে তুলনা করবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই নিজের সেরা ছবিটাই পোস্ট করে। তাই বলে আপনি বাদের সবাইকে পারফেক্ট কিংবা ভালো আছে এটা ভাবার কোন কারণ নেই।

• যা কিছু সাধ্যের নেই তা নিয়ে চিন্তা করা বাদ দিতে হবে। জীবন ঠিক সেভাবেই মেনে নেওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে যেভাবে আপনি আছেন। শুধুমাত্র সাধ্যের মধ্যেও চেষ্টা করতে থাকুন।

সত্যিকারের সুখ আসে মূলত ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করার মধ্য দিয়ে। বর্তমানে যা আছে তাই যদি আনন্দচিত্তে গ্রহণ করতে পারেন তবেই প্রকৃত সুখ অনুভব করতে পারবেন।

luxury life vs simple life comparison

অনেকে হয়তোবা ভাবে সুখী হওয়ার জন্য অনেক বেশি টাকা দরকার, ভালো সম্পর্ক দরকার কিংবা জীবন আরও স্থিতিশীল হওয়া দরকার। কিন্তু বাস্তবতা হলো সঠিক সময় বলে কিছু নেই কিংবা কখনোই পরিপূর্ণতা জীবনে আসে না।

যদি সব সময় নিখুঁত হওয়ার অপেক্ষা করেন তাহলে সারা জীবনই কেটে যাবে সেই নিখুঁত হওয়াতে কিংবা টাকা উপার্জন করাতে। তাই বর্তমানে যা আছে তাই অনুভব করুন এবং সুখে থাকুন।

নিজেদের অবস্থান থেকে উঁচু অবস্থানের লোকদের দেখে অনেকেরই মনে আশা থাকে। তারা তাদের বিলাস গ্রহণ জীবনের কারণে হয়তোবা তারা অনেক সুখী। কিন্তু দিনশেষে রাতের বেলা বিছানায় শুয়ে তারাও হয়তোবা তাদের কিংবা নিজেকে অসুখী ভাবে। তাদের কাছে হয়তো বা বিলাসবহন জীবনযাপন দামে গাড়ি বাড়ি টাকা গহনা অলংকার কোন ম্যাটার করে না।

তারা চায় সবকিছু বাদ দিয়ে নিশ্চিন্ত মনে বসবাস করতেন। এমন ঘটনা প্রায়ই দেখে থাকি। শত শত কোটি টাকার সম্পত্তি ছেড়ে অনেকেই সাধারণ জীবন বেছে নিয়েছে শুধুমাত্র শান্তির জন্য। তাই নিজেকে ভাগ্যবান ভাবুন যে আপনার তেমন কোন দুশ্চিন্তা নেই।

জীবনে শান্তি পাওয়ার আসল সূত্র

সাধারণ জীবন কিংবা সাধারণ লাইফস্টাইলে জীবনের শান্তি পাওয়ার আসল সূত্র। এর জন্য নিচের বৈশিষ্ট্যগুলো নিজের মধ্যে ধারণ করুন।

• আল্লাহর কাছে প্রার্থনা করুন।
• যা আছে তাই নিয়ে কৃতজ্ঞ থাকুন
• মানুষকে দান করুন
• অপরের সাথে তুলনা করা এড়িয়ে চলুন
• মানুষকে যথাসম্ভব সাহায্য করুন
• পুষ্টিকর খাবার খান
• নিয়মিত বিশ্রাম নিন
• শারীরিক ব্যায়াম করুন
• পরিবারকে সময় দিন

ব্যক্তিগত আমার সুখের প্রায় বেশিরভাগ অংশই থাকে নিজের মানসিকতা থেকে। আমরা সবাই কোন না কোন ভাবে সুখের একটি নির্দিষ্ট স্তরে আছি। তাই অন্যের কি আছে না আছে সে নিয়ে চিন্তা না করে নিজের সাধারণ জীবন নিয়ে আশাবাদী হন। আপনার চিন্তাভাবনা কিংবা বেপরোয়া জীবন যাপন পরিবারের অন্যদের উপর প্রভাব বিস্তার করতে পারে। তাই জীবনের চড়াই-উৎরাই মেনে নিয়ে শান্তভাবে এগিয়ে যান এবং প্রকৃত সুখ অর্জন করুন।

“সাদামাটা জীবনই কেন সুখের”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন