The psychological benefits of rising early are significant. Early risers often experience enhanced productivity, improved mood, and greater mental clarity throughout the day. This practice can lead to a more structured routine, fostering a sense of accomplishment and reducing stress levels. Additionally, waking up early allows for increased time for self-reflection and personal development, contributing to overall well-being. ভোরবেলা বা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার মানসিক উপকারিতা রয়েছে। এটি স্বাস্থ্যের জন্য যেমন উপকারী ঠিক তেমনিভাবে স্ট্রেস, চাপ কমায়, মেজাজ উন্নত করে এবং ইতিবাচক মানসিকতা তৈরি করে। গবেষণায় দেখা গিয়েছে যে সকল ব্যক্তি ভোরবেলা ঘুম থেকে উঠে তাদের বিষণ্ণতা বা উদ্যোগের ঝুঁকি প্রায় ২৩% পর্যন্ত কম থাকে। কারণ এটি শরীরের স্বাভাবিক ছন্দকে নিয়ন্ত্রণ করে।
তাড়াতাড়ি ঘুম থেকে উঠার মানসিক উপকারিতা
• ভোরবেলা ঘুম থেকে উঠলে কাজে তেমন তাড়াহুড়া থাকে না ফলে মনের উপর চাপ কমে এবং সারাদিন নিজেকে শান্ত থাকতে সাহায্য করে।
• যে সকল ব্যক্তি সাধারণত সকালবেলা ঘুম থেকে জাগেন তারা বেশি আশাবাদী হন এবং কাজে বেশি সক্রিয় থাকেন।
• নিজের উপর আত্মবিশ্বাস বাড়ায় এবং ব্যায়াম, মেডিটেশন ইত্যাদি করার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়।
• প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠলে সারাদিন মস্তিষ্কের কার্যকারিতা, মনোযোগ ও উৎপাদনশীলতা বৃদ্ধি পায়।
বিভিন্ন গবেষণায় বলা হয়ে থাকে যে ভোর ৬ টা থেকে ৮ টার মধ্যে ঘুম থেকে ওঠার মানসিক স্বাস্থ্যের জন্য সবচাইতে ভালো।
ভোরে ওঠার অভ্যাস তৈরি করার ধাপে ধাপে নিয়ম
ভোরবেলা ঘুম থেকে উঠে কিছুক্ষণ ব্যায়াম করলে শরীর ও মন সতেজ থাকে। জেনে নিন কিভাবে ভোরে উঠার অভ্যাস তৈরি করতে পারেন।
• এলার্ম হিসেবে লাউড কোন শব্দ কিংবা মিউজিক বেছে নিন। যখন ঘুম থেকে উঠতে চাইবেন তা ঠিক ১৫ মিনিট আগের সময় দিলাম সেট করুন।
• রাত ১০ঃ০০ টা থেকে ১১ঃ০০ টার মধ্যেও ঘুমাতে চলে যান। এতে করে ঘুমের জন্য পর্যাপ্ত টাইম পাওয়া যাবে।
• ঘুম থেকে উঠার পর জেগে থাকতে যেনো কষ্ট না হয় এজন্য একটা ধোঁয়া ওঠা ভেষজ চা পান করতে পারেন।
• রাতে ঘুমানোর আগে কুসুম কুসুম গরম পানিতে গোসল করে ময়শ্চারাইজ লাগিয়ে নিলে ভালো ঘুম হয়।
• ঘুমানোর সময় কিংবা ঘুম থেকে উঠে মোবাইল চালাবেন না।
• ভোরবেলা জানালার পর্দা সরিয়ে দিন এবং দিনের আলো ঘরে প্রবেশ করতে দিন।
• প্রতিদিন একই সময় ঘুমাতে যাওয়া এবং একই সময়ে ঘুম থেকে ওঠা ভোরবেলা ওঠার অভ্যাস করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।
• রাত ৮ টার মধ্যে খাবার খেয়ে ফেলুন এবং সন্ধ্যার পর চা কফি পান করা বাদ দেন।
• চেষ্টা করুন দিনের বেলা ঘুমের অভ্যাস না করার।
উপরোক্ত পদ্ধতিগুলো যথাযথভাবে পালন করলেই আপনি ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস গড়তে পারবেন।
সকালে ঘুম ভাঙে না কেনো? সমাধান
ভোরবেলা ঘুম বা সকালে ঘুম ভাঙ্গে না কেন তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে অনিয়মিত রুটিন, অপর্যাপ্ত ঘুম বা মানসিক চাপ। এর সমাধান হিসেবে অবশ্যই প্রতিদিন একই সময়ে ঘুমাতে যেতে হবে এবং একই সময়ে উঠতে হবে। ঘুমানোর কমপক্ষে ১ থেকে ২ ঘন্টা আগে মোবাইল কিংবা ইলেকট্রনিক্স ডিভাইস থেকে নিজেকে বিরত রাখুন। সেই সাথে ঘুমানোর জায়গা বা বিছানা হতে মোবাইল দূরে রাখুন। উপরে উল্লেখিত সকালে ঘুম ভাঙ্গার নিয়ম অনুসরণ করুন।
সফল মানুষের সকালের রুটিন
একজন সফল মানুষ সাধারণত ভরে ঘুম থেকে উঠে শরীরচর্চা করে পুষ্টিকর খাবার খায় এবং সারাদিনের পরিকল্পনা করে থাকে। নিচে একজন সফল মানুষের সকালের রুটিন দেওয়া হল।
• বেশিরভাগ সফল ব্যক্তির সকাল ৬ টা কিংবা তারও আগে ঘুম থেকে উঠে।
• নিজেকে হাইড্রেড রাখতে এবং মেটাবলিজম চালু করতে প্রথমে পানি পান করেন।
• যোগব্যায়াম করা, মেডিটেশন করা হাঁটা কিংবা শরীর চর্চা করে সারাদিন কর্মক্ষম করার জন্য নিজেকে উপযোগী করে তোলে।
• দিনের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজগুলো নির্ধারণ বা পরিকল্পনা করাও সফল ব্যক্তিদের অন্যতম একটি অভ্যাস।
• সারাদিন দেহের শক্তি যোগানোর জন্য স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর নাস্তা খেয়ে শরীরের জ্বালানি সরবরাহ নিশ্চিত করে।
• অনেক সফল ব্যক্তি রয়েছেন যারা কিনা নিয়মিত বই পড়ে কিংবা পত্রিকা দেখে। এতে করে নতুন কিছু শিখার মাধ্যমে ও মানসিক বিকাশ ঘটে।
তাছাড়া সফল মানুষেরা সকালের রুটিনে ডিজিটাল ডিটক্স লাইফস্টাইল ফলো করে অর্থাৎ ঘুম থেকে উঠে তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে সময় নষ্ট করে না।
ফজরের পর না ঘুমানোর উপকারিতা
একজন মুসলমান ও মুমিন ব্যক্তির দিনের শুরু হওয়া উচিত অবশ্যই ফজরের নামাজ দিয়ে। এটির মাধ্যমে একদিকে যেমন দিনের শুরুতে মহান আল্লাহ তায়ালার ইবাদত করার সুযোগ পাওয়া যায় ঠিক তেমনি ভাবেই কর্মক্ষম একটি দিনেরও সুযোগ পাওয়া যায়। একদিকে একটি কাজের শুরুতে মানসিক প্রশান্তি ও বরকত নিয়ে আসে অন্যদিকে নিজের জৈবিক ভারসাম্য ঠিক রেখে ক্লান্তিও অলসতা দূর করে।
ফজরের পরের সময়টি ইসলামের দৃষ্টিতে রিজিক ও কাজের জন্য বরকতময়। কারণ এই সময়টাতে শরীর ও মন শান্ত থাকে এবং সারাদিনের কাজের জন্য বাড়তি সময় পাওয়া যায়। তাই আমাদের উচিত ফজরের পর না ঘুমিয়ে থেকে দৈনন্দিন জীবনের কার্যক্রম শুরু করা।
অলস জীবন থেকে বের হওয়ার সকাল রুটিন
আমরা ইতিমধ্য সকালবেলা আমাদের জীবন কেমন হওয়া উচিত তা নিয়ে আলোচনা করেছে। যদি কোন ব্যক্তি নিজের অলস জীবনকে বিদায় জানিয়ে ক্যারিয়ার কিংবা কাজের সফল হতে চায় তাহলে অবশ্যই সকালবেলা উপযুক্ত নিয়মগুলি অনুসরণ করা উচিত। তাছাড়া যাবে কিনা একটু বেশি অলস তাদের জন্য ঘুম থেকে উঠে বিছানা পরিপাটি করা নাস্তা তৈরি করা কিংবা ছোট কাজ শুরু করা ইত্যাদি হতে পারে ভালো উপায়। টানা কয়েকদিন এই কাজগুলো করলে দেখবেন অভ্যাস হয়ে গেছে এবং মানুষ জীবন থেকে নিজেকে দূর করতে পেরেছেন।
আশেপাশে আমরা যতজন সফল ব্যক্তিকেই দেখি তারা বেশির ভাগই অংশ কাজ শুরুর জন্য সকলবেলাকেই বেছে নেন। এমনকি তারা রাতের বেলাও আগে ঘুমাতে যান। এটি শুধু জীবনের সফলতায় আনা না বরং শারীরিক সুস্থতা দান করে। তাই নিজের মস্তিষ্ককে সদা সক্রিয়তা রাখতে এবং সুস্বাস্থ্য নিষেধ রাখতে সকালবেলা ঘুম থেকে ওঠার উপকারিতা অনেক।