বর্তমান সময়ের প্রযুক্তির একটি বড় অবদান হচ্ছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই AI ব্যবহার করে অনলাইন ইনকাম আইডিয়া যদি আপনার জানা থাকে তাহলে ঘরে বসে খুব অল্প দক্ষতা দিয়েই টাকা আয় করতে পারবেন। কারণ এই সকল টুলসের সাহায্যে, লেখালেখি থেকে শুরু করে মার্কেটিং, গ্রাহক সেবা, নতুন পন্য তৈরির আইডিয়া, কোডিং, ছবি এবং ভিডিও তৈরি সকল ধরনের কাজে করা যায়।
ডিজিটাল সফটওয়্যারের মাধ্যমে আগে যেই কাজ সম্পন্ন করতে দশ মিনিট সময় লাগতো এখন এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সে কাজ করতে এক থেকে দুই মিনিট সময় লাগে। এমনকি আপনি যে বিষয়ে দক্ষ নন কিংবা যে কাজে আপনার খুব বেশি অভিজ্ঞতা নেই সেই কাজটিও খুব সহজেই করতে পারে।
উদাহরণস্বরূপ আপনার একটি কনটেন্ট লেখা প্রয়োজন। কিন্তু আপনার এ ব্যাপারে কোন অভিজ্ঞতা নেই। এক্ষেত্রে চ্যাটজিপিটকে শুধু বলে দিবেন কন্টেন্টটি কেমন হবে, বাকি লিখার কাজ চ্যাটজিপিটি নিজেই করে দেবে। এভাবে ২০ মিনিটের কাজ যে কেউ এক মিনিটের সম্পন্ন করতে পারবে।
যেহেতু আমরা ফ্রিতে এই ধরনের টুলস ব্যবহার করি তাই এর সব সুবিধা কাজে লাগিয়ে আমরা অনলাইনে কিভাবে টাকা ইনকাম করতে পারব সেই বিষয়ে আজকে আলোচনা করব।
AI দিয়ে আয় করার উপায়
Ai টুলস ব্যবহার করে অনেকেই অনেকভাবে টাকা আয় করছেন। তার মধ্য থেকে আমি সহজ এবং কার্যকরী কয়েকটি টিপস আলোচনা করব। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
এআই ব্যবহার করে ছবি তৈরি
যারা ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, বিপননের কাজ করেন তাদের কাছে canva ai খুবই পরিচিত একটি সফটওয়্যার। ক্যানভা (Canva) অ্যাপের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে খুব সহজেই নতুন নতুন ছবি তৈরি করা যায় এবং ছবিগ এডিট করা যায়। এমনকি ছবির কোয়ালিটি বৃদ্ধি করা, ব্যাকগ্রাউন্ড রিমুভ, টেক্সট অ্যাড কিংবা মোশন ডিজাইনও মাত্র কয়েক সেকেন্ডেই করে ফেলা যায়।
যাদের কিনা নিয়মিত ছবি দরকার হয় মার্কেটিং কিংবা অন্যান্য কাজের জন্য তাদের কাছ থেকে কাজ সংগ্রহ করে আপনি ক্যানভা ব্যবহার করে খুব সহজেই ছবি তৈরি করে ডেলিভারি দিতে পারবেন। কারণ পণ্যের বিজ্ঞাপন, মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সবসময়ই এই ধরনের ছবির কাজের প্রয়োজন পড়ে।
অটোমেটেড কপিরাইটিং টুলস
copy.ai এই ধরনের ওয়েবসাইট ব্যবহার করে বিভিন্ন ব্যবসার জন্য অ্যাড কিংবা নিউজলেটার তৈরি করে দিতে পারেন। ফাইবার, আপওয়ার্কসহ সকল মার্কেটপ্লেস এই কাজের প্রচুর চাহিদা রয়েছে। এমনকি এই ওয়েবসাইট থেকে ব্লগারদের জন্য কনটেন্ট আইডিয়া তৈরি করে দেওয়া যায়।
ভিডিও কনটেন্ট তৈরি করা
বর্তমানে ভিডিও কনটেন্টের চাহিদা সবচাইতে বেশি। আগে যেমন একটা এনিমেশন কিংবা ভিডিও তৈরি করতে অনেক সময় লাগতো এখন আর সেটি প্রয়োজন হয় না। Synthesia এর মত কৃত্রিম ব্যাপক বুদ্ধিমত্তা ব্যবহার করে খুব দ্রুত ক্যামেরা ছাড়াই বিভিন্ন ধরনের প্রফেশনাল ভিডিও তৈরি করা যায়। আপনি নিশ্চয়ই ইউটিউবে এবং ফেসবুকে বিভিন্ন ধরনের অ্যানিমেশন এবং এক্সপ্লেইনার ভিডিও দেখেছেন। প্রতিটি ভিডিও তৈরির জন্য ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত চার্জ করা যায় এমনকি এনিমেশন বানিয়ে বিক্রিও করলেও সেটির প্রচুর চাহিদা রয়েছে।
Mid Journey or Dall E
আপনি নিশ্চয়ই শুনেছেন ফ্রিল্যান্সিং জগতের সবচাইতে বড় একটি প্ল্যাটফর্ম হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। উপরে উল্লেখিত এই দুটি টুলস ব্যবহার করে বিভিন্ন ধরনের ইলাস্ট্রেশন, ওয়েবসাইট তৈরি করা যায়। এমনকি ইউটিউবারদের জন্য যে থাম্বনেইল তৈরি করা হয় সেটিও মিড জার্নি কিংবা ডল-ই তৈরি করা যায়। AI ব্যবহার করে অনলাইনে ইনকাম করার আইডিয়ার মধ্যে এটি সবচাইতে সহজ এবং কার্যকরী।

Chatgpt দিয়ে ফ্রিল্যান্সিং করবো কীভাবে
কৃত্তিম বুদ্ধিমত্তার মধ্যেও আমাদের সবচাইতে বেশি পরিচিত হচ্ছে chatgpt। চ্যাটজিপিটি দিয়ে ফ্রিল্যান্সিং করার আগে আপনাকে বুঝতে হবে এই প্ল্যাটফর্মটি কি কি করে দিতে পারে। বিভিন্ন ধরনের লিখা, ট্রান্সলেশন, গণিতের সমাধান, গ্রামার কিংবা ব্যাকরনের সমাধান, এমনকি বিভিন্ন ধরনের ওয়ার্ড ফাইলও ঠিক করে দিতে পারে আপনাকে চ্যাটজিপিটি।
চ্যাটজিপিটি ব্যবহার করে সবচাইতে বেশি সুবিধা পাওয়া যাবে যদি কন্টেন্ট ক্রিয়েট কিংবা লেখালেখির কাজ করেন। ইংরেজি বাংলা থেকে শুরু করে পৃথিবীর যে কোন ভাষায় এটি কন্টেন্ট লিখতে সহায়তা করতে পারে। তবে এর জন্য জানতে হবে সঠিক প্রম্পট বা নির্দেশনা দেওয়ার নিয়ম গুলি।
বিভিন্ন ধরনের সৃজনশীল লেখা যেমন কবিতা গল্প চিঠি e-book ইত্যাদি তৈরি করতে খুবই দক্ষতার সাথে চ্যাটজিপিটি ব্যবহার করা যায়। বর্তমানে অনেকেই এআই ব্যবহার করে বিভিন্ন ধরনের এই বুক তৈরি করে সেগুলো পিডিএফ আকারে ইন্টারনেটে বিক্রি করছে।
চ্যাটজিপিটি দিয়ে ইনকামের আরো উপায়
লেখালেখির পাশাপাশি এআই ব্যবহার করে স্ক্রিপ্ট রাইটিংও সম্পন্ন করা যায়। বিভিন্ন ধরনের মানবসম্মত ভিডিও তৈরি করার আগে সবার আগে প্রয়োজন একটি মানসম্মত স্ক্রিপ্ট। অধিকাংশ দক্ষ ইউটিউবাররা আগে তাদের ভিডিওর জন্য স্ক্রিপ্ট তৈরি করে নেয়। এবং বেশিরভাগ ক্ষেত্রেই তারা একজন দক্ষ ক্রিপ্ট রাইটারকে হায়ার করে। যদি AI অনলাইনে ইনকাম করার পথ খুঁজে থাকেন তাহলে এই আইডিয়াটি হতে পারে দারুন।
তাছাড়াও Chatgpt ব্যবহার করে বিভিন্ন ধরনের কোডিংও করা যায়। তবে এর জন্য আগে আপনাকে একজন দক্ষ প্রোগ্রামার হতে হবে।

AI দিয়ে কি কি করা যায়?
আমরা এতক্ষণ জানলাম AI দিয়ে ইনকাম করার উপায় কি কি। এ সকল অর্থ উপার্জনের পন্থা ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রায় সকল ধরনের কাজে করা যায়। চলুন তার মধ্যে কিছু উল্লেখযোগ্য খাত গুলো দেখে আসি।
• কনটেন্ট ও সৃজনশীল কাজ
Chatgpt কিংবা Gemini এর মতো সার্ভিস ব্যবহার করে ইমেইল কবিতা থেকে শুরু করে সকল ধরনের লেখালেখির কাজ সম্পন্ন করা যায়।
• স্বাস্থ্য সেবা এবং রোগ নির্ণয়
বিভিন্ন ধরনের মেডিকেল ইমেজ যেমন এক্স-রে, এমআরআই ইত্যাদি বিশ্লেষণ করে কৃত্রিম বুদ্ধিমত্তা আপনাকে চিকিৎসার জন্য পরামর্শ দিতে পারে। এমনকি রোগের লক্ষণগুলো শুনেও স্বাস্থ্য পরামর্শ হইতে পারে বর্তমান যুগের কৃত্রিম বুদ্ধিমত্তা।
• ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট
একজন ব্যক্তিগত সহকারি হিসেবে বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করতে পারে এআই।
ফসলের রোগ সনাক্তকরণ, আধুনিক সেন্সরের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস সহ ইত্যাদি তথ্য দিতে পারে।
বর্তমানে শিক্ষা ও গবেষণা খাতে ব্যাপকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। আগে যে কাজ করতে ফাইলের পর ফাইল ঘাটাঘাটি করতে হতো সেগুলো মুহূর্তেই সার্টিফিকেটের মাধ্যমে করা সম্ভব হচ্ছে।
কনটেন্ট ক্রিয়েশনে AI ব্যবহার
আমি ইতিমধ্যেও কনটেন্ট ক্রিয়েশনে AI ব্যবহারের কথা উল্লেখ করেছে। লেখালেখির পাশাপাশি ভিডিও কন্টেন্ট ও তৈরি করা যায় এই কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে। বিভিন্ন নিউজ পোর্টাল, এক্সপ্লেইন ভিডিও এমনকি সিনেমাতেও বিভিন্ন দৃশ্য তৈরি করতে বর্তমানে এআইয়ের সাহায্য নেওয়া হচ্ছে। আর এ সকল কাজ করার জন্য উল্লেখযোগ্য কিছু এ আই টুলস হলো – Pika Labs, Animaker, Krikey ai
ভবিষ্যতের অনলাইন কাজ AI
মাত্র কয়েক বছর আগেও আমরা চিন্তা করতে পারেনি যে একটি সময় কৃত্রিম বুদ্ধিমতা আমাদের দৈনন্দিন জীবনে প্রায় সকল কার্যক্রমে সম্পন্ন করে দেবে। যেহেতু এই সিস্টেমটি দিন দিন আরও বেশি স্মার্ট হচ্ছে তাই ধারণা করা যায় ভবিষ্যতের অনলাইন কাজগুলিও আরো বেশি সহজ হবে। আপনি নিশ্চয়ই এবার জানতে পেরেছেন AI দিয়ে অনলাইনে ইনকাম করার উপায় গুলো কি কি। বর্তমান বিশ্বে প্রেক্ষাপটে এখনো একটি সোনালীর সুযোগ এ আই ব্যবহার করার। এতে করে অদর ভবিষ্যতে আপনি যেমন বেশ টাকা আয় করতে পারবেন ঠিক তেমনি ভাবে বিভিন্ন কঠিন কাজও মুহূর্তে সম্পন্ন করতে করতে পারবেন। একদিকে অর্থ উপার্জন হবে এবং অপরদিকে সময় সাশ্রয় হবে।
Good