সহজ শর্তে সোনালী ব্যাংকের লোন নিন | Sonali Bank Digital Loan 2026

জরুরী প্রয়োজনে আমাদের সবারই টাকার দরকার হয়। অনেকেই হয়তো বা জানেন না সোনালী ব্যাংক লোন সম্পর্কে যেটি কিনা খুবই সহজ শর্তে এবং দ্রুত পাওয়া যায়। সোনালী ব্যাংকের ন্যানো লোন বা ডিজিটাল লোন হচ্ছে এমন একটি সার্ভিস যেটি উক্ত প্রতিষ্ঠানের অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ব্যবহার করে গ্রহণ করা যায়।

সোনালী ব্যাংক ডিজিটাল লোন ২০২৬

সোনালী ব্যাংকের ন্যানো লোন বা ডিজিটাল লোনটি চালু হয়েছে ২০২৫ সালের ১ জুলাই হতে। ইতিমধ্যেও যারা এই ব্যাংকের গ্রাহক তারা এই সুবিধা ভোগ করতে পারবেন। তবে গ্রাহককে অবশ্যই তাদের নিয়ম অনুযায়ী সরকারি অথবা বেসরকারি শিক্ষার প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী সরকারি বা বেসরকারি চাকরিজীবী, সরকারের ভাতা ভোগী, অথবা পেনশনগ্রহণকারীরা লোন নিতে পারবেন।

সর্বোচ্চ কত টাকা পর্যন্ত সোনালী ব্যাংকের ডিজিটাল লোন গ্রহন করা যায়

সর্বনিম্ন ৫০০ থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত একজন গ্রাহক চাইলে Sonali Bank Digital Loan নিতে পারেন। অন্যান্য এনজিও কিংবা ব্যাংকের লোন সাধারণত ১ বছর মেয়াদী হয়ে থাকলেও এই লোনের মেয়াদ হচ্ছে ছয় মাস। তবে দিন গ্রহীতা চাইলে উত্তর সময়ের আগেই পরিশোধ করা যাবে।

তবে এই লোনের বিপরীতে একজন গ্রাহককে ১২% হারে ইন্টারেস্ট এবং অন্যান্য চার্জ প্রদান করতে হবে। আমরা জানি কোন ব্যাংক হতে লোন গ্রহণ করলে ইন্টারেস্ট ছাড়াও বিভিন্ন ধরনের ফি রয়েছে যা কিনা অবশ্যই পরিশোধ করতে হবে। আর লোন গ্রহণের জন্য অবশ্যই গ্রাহকের সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টার মধ্য আবেদন করতে হবে।

সোনালী ব্যাংকের ডিজিটাল লোন নেওয়ার নিয়ম

এজন্য প্রথমে উক্ত ব্যাংকের সোনালী ই ওয়ালেটের সফটওয়্যারটিতে গ্রাহককে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর সেখানে ন্যানো লোন রিকুয়েস্ট নামে একটি অপশন আছে সেখানে চাপ দিতে হবে। যদি গ্রাহক লোন গ্রহণের জন্য যোগ্য হয় তাহলে তাকে লোনের অ্যামাউন্ট লিখে কনফার্ম লোনের চাপ দিতে হবে। কোন কনফার্ম করার আগে অবশ্যই আবেদনে লোনের পরিমাণ, সিআইবির চার্জ ইন্টারেস্ট এবং অন্যান্য তথ্যগুলি ভালোভাবে পড়ে নিন। তারপর গ্রাহকের সোনালী ই ওয়ালেটের পিন নম্বর দিলেই কর্তৃপক্ষ এপ্রুভ করার পর একাউন্টে টাকা জমা হবে।

সোনালী ব্যাংকের ডিজিটাল ন্যানো লোন আসলে কি

সাম্প্রতিক সময়ে আমরা আর ডিজিটাল লেনদেনের সাথে ডিজিটাল লোন বিষয়টির সাথেও বেশ পরিচিত। ইতিমধ্যে অনেকেই হয়তো বা বিকাশে ডিজিটাল লোন বা সার্ভিস গ্রহণ করেছেন।

কোন এনজিও অথবা আর্থিক ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান হতে লোন গ্রহণের জন্য বেশ কিছু কাগজপত্র জমা দিতে হয়। যার মধ্যে রয়েছে ভোটার আইডি কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, জামানত কারীর আইডি কার্ড, ছবি ইত্যাদি।

তবে সোনালী ব্যাংকের ডিজিটাল ন্যানো লোন নেওয়ার জন্য এই ধরনের কোন কাগজপত্র প্রয়োজন নেই। শুধু কোন কাগজপত্র লাগবে না এমনকি কোন জামানত লাগবেনা। এ সকল সুবিধার কারণে বর্তমান সময়ে সোনালী ব্যাংকের ডিজিটাল লোন বেশ জনপ্রিয় হচ্ছে। কারণ এই ধরনের ঋণ সেবা একজন গ্রাহক চাইলে যখন খুশি তখন নিয়ে নিতে পারেন।

সোনালী ই ওয়ালেট দিয়ে আর কি কি সুবিধা পাওয়া যায়

ঋণ গ্রহণের পাশাপাশি একজন গ্রাহক এই অ্যাপের মাধ্যমে টাকা স্থানান্তর করতে পারেন অর্থাৎ এক ব্যাংক হতে অন্য ব্যাংকে টাকা পাঠাতে পারে। বিকাশ অ্যাপ এর মত এই অ্যাপ দিয়ে মোবাইল রিচার্জ এবং বিভিন্ন ইউটিলিটি বিলও পরিশোধ করা যায়।

একসময় মোবাইলের ব্যালেন্স কিংবা ইত্যাদি তথ্য যাচাই করার জন্য ব্যাংকে গিয়ে তথ্য সংগ্রহ করতে হতো। কিন্তু সোনালী ই ওয়ালেট সেবার মাধ্যমে এখন ঘরে বসেই অ্যাপ থেকেই ব্যালেন্স চেক সহ বিভিন্ন ধরনের কেনাকাটার পেমেন্ট করা যায়।

প্রাইমারি স্কুলে ভর্তি হওয়ার নিয়ম এবং প্রয়োজনীয় কাগজপত্র

তাই যারা ইতিমধ্যে উক্ত ব্যাংকের একজন গ্রাহক এবং লোনের জন্য উপযুক্ত তারা জরুরি প্রয়োজনে সোনালী ব্যাংকের ডিজিটাল লোন গ্রহণের জন্য আবেদন করতে পারেন। তবে আবেদন করার আগে ইন্টারেস্ট ও অন্যান্য চার্জ সম্পর্কে ভালোভাবে যাচাই করে নেবেন। মন নেওয়ার সময় আপনি এ সকল তথ্যগুলো দেখতে পারবেন।

সাধারণ জিজ্ঞাসা

• সোনালী ব্যাংকের লোন নিলে কত দিনের মধ্যে পরিশোধ করতে হবে?
উত্তর: ডিজিটাল লোন একজন গ্রাহক ৬ মাসের মধ্যে পরিশোধ করতে পারবেন।
• ডিজিটাল লোন নেওয়ার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন?
উত্তর: ডিজিটাল লোন নেওয়ার জন্য কোন কাগজপত্র জামানতকারী অথবা ছবি প্রয়োজন হয় না।
• লোনের টাকা উত্তোলন করা যাবে?
উত্তর হ্যাঁ অবশ্যই আপনার প্রাপ্ত টাকা আপনি যেভাবে ইচ্ছে ব্যবহার করতে পারবেন।

এই সম্পর্কে আরো দেখুন

1 Comment

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।