জ্বালানি তেলের দাম কি বাড়বে

ইরান যুক্তরাষ্ট্র ও ইজরাইলের যুদ্ধে সারা বিশ্বে জ্বালানি তেলের আমাদানি কমে গেছে। এই অবস্থায় স্টক যত তেল ছিল তা প্রায় শেষের পথে। তাই এই অবস্থায় ট্রাম্প যুদ্ধ বন্ধের ঘোষণা দিলেও ইরান তা শুনেনি। এই অবস্থায় জ্বালানি তেলের দাম কিছু সিন্ডিকেট ব্যবসায়ী বৃদ্ধি করতে চাইছে। কিন্তু বাংলাদেশের পুলিশ প্রশাসন এখনও তা স্বাভাবিক ভাবে ধরে রাখার চেষ্ঠা চালিয়ে যাচ্ছে। এই অবস্থা টেকেল দিতে অনেক মানুষ কথা বলেছে। বিশেষ করে মন্ত্রী পরিষদে এ নিয়ে আলোচনা হচেছ।

জ্বালানি তেলের দাম এখন ও বাড়েনি

জ্বালানি তেলের দাম এখনও বাড়েনি বলেছে মন্ত্রী ইকবাল হোসেন টুকু। আগামীতে বাড়বে কিনা তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে মন্ত্রী পরিষদের সবাই মিলে বসে সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন ইকবাল হোসেন টুকু।

এখনকার অবস্থা

  • সরকার  জ্বালানির দাম অপরিবর্তিত রেখেছে
  • ডিজেল ~ ১০০ টাকা/লিটার, পেট্রোল ~ ১১৬ টাকা, অকটেন ~ ১২০ টাকা
  • সরকার আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও সাবসিডি দিয়ে দাম ধরে রাখছে

জ্বালানি তেলে কতটুকু মজুত আছে?

জ্বালানি তেল এখনও অনেক মজুদ আছে বলে জানা গেছে। বাংলাদেশে 2026 সালের এপ্রিল মাস অনুযায়ী এখনো 35-40 দিনের জ্বালানি তেল মজুদ আছে বলে জানা গেছে। এর মধ্যে ডিজেল, অকটেন. পেট্রোল এগুলো মজুদ আছে বলে জানা গেছে। কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানী তেলে দাম বাড়ার জন্য তেল মজুদ করে রেখে তেল দিচ্ছিল না। জনগন অনেক অসুবিধায় পড়ে গেছিলো পরে বাংলাদেশ সরকার এর করা নিদের্শনায় পুলিশ প্রসাশন ও ম্যাজিস্ট্রেট মোতায়ন করা হয়।

জ্বালানি তেলের মজুদ সম্পর্কে সংসদে মন্ত্রী বলেন  বর্তমানে দেশে ১ লাখ ৬৩ হাজার ৯৯৯ মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে। এছাড়া এপ্রিলের মধ্যে ১ লাখ ৪০ হাজার টন ডিজেল, ৭২ হাজার ৪৪৫ টন অকটেন এবং ৩৮ হাজার টন পেট্রোল আমদানি করা হবে।

কোন কোন দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে?

বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে (বিশেষ করে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে) অনেক দেশেই জ্বালানি তেলের দাম বেড়েছে। অন্তত ৮৫-৯৫ টি দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে বলে জানা গেছে। এর কারন হরমুজ প্রনালি বন্ধ ও যুদ্ধের কারণে তেল সরবরাহ কমে গেছে। সেই জন্য অন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে। ভারত, পাকিস্তান, চীন ইতিমধ্যে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। জাপান, বাংলাদেশ, দক্ষিন কোরিয়া, শ্রীলঙ্কা এখনও জ্বালানি তেলের দাম না বাড়ার সম্ভবনা বেশি আবার বাড়তেও পারে এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে এ নিয়ে আমরা সংসদে আলোচনা করবো করে একটা সুন্দর সিদ্ধান্ত নিবো।

জ্বালানি তেলের দাম বাড়ার সম্ভবনা কতটুকু?

জ্বালানি তেলের দাম বাড়ার সম্ভাবনা বাংলাদেশে নাই। তবে কিছু সিন্ডিকেট ব্যবসায়ী দাম বাড়ার জন্য উঠে পড়ে লেগেছে। তাই তারা তেল মজুদ রেখে তেল দিচ্ছে না বা তেল কম দিচ্ছে যার জন্য জনগন অনেক ভোগান্তির শিকার হচ্ছে। কিন্তু বাংলাদেশ সরকার এটা ঠেকানোর তুমুল চেষ্ঠা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। বাংলাদেশ সরকার যদি এভাবে ব্যবসায়ীদের দিকে নজর দেয় ও তেল সরবরাহ করে তাহলে বাংলাদেশে তেলের দাম বাড়বে না। আর যদি তেল আমদানি করতে না পারে তাহলে তেলের দাম বাড়তে পারে।

আর ও পড়ুনঃ-ফুয়েল কার্ড কি | কিভাবে এটি পাওয়া যায়

মন্তব্য করুন