সময়ের সঠিক ব্যবহার | কাজ জমিয়ে না রাখার টিপস

সাফল্যের মূল চাবিকাঠি হল সময়ের সঠিক ব্যবহার। কারণ এটা থেকে নয় বরং নদীর স্রোতের মতো প্রবাহমান। নিজের জীবনের মূল্যবান সময় গুলো কাজে লাগাতে পারে তারাই সফল হয়। তাইতো নিজের এই মূল্যবান সম্পদকে কাজে লাগানোর লক্ষ্যে একটি তালিকা তৈরি করা প্রয়োজন। লক্ষ্য স্থির রেখে সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে নিচের পদক্ষেপ গুলি গ্রহণ করতে পারেন।

• প্রতিদিন সকালে বা ঘুমানোর আগে সারাদিনের কাজের একটি তালিকা তৈরি করুন।
• গুরুত্বপূর্ণ ও কঠিন কাজগুলি আগে করুন।
• আলসেমির কারণে আজকের কাজ কখনোই আগামীকালের জন্য ফেলে রাখবেন না।
• যখন যে কাজেই করেন না কেন তখন সেই কাজে সর্বোচ্চ মনোযোগ দিন।
• একই সাথে অনেকগুলো কাজ না করে একটি করে কাজ শেষ করুন এবং পরবর্তী শুরু করুন।
• তোমার সাথে দূর করতে কাজের ফাঁকে ফাঁকে কিছুক্ষণ বিশ্রাম নেই।

সঠিক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে প্রতিদিনর কাজ নিয়ে এনালাইসিস করুন। এতে করে বুঝতে পারবেন সারাদিন কি বৃথা গিয়েছে নাকি প্রোডাক্টিভ কিছু হয়েছে।

কাজ জমিয়ে না রাখার টিপস

সময়ের কাজ সময় করা সফলতার অন্যতম একটি প্রথম পূর্ব শর্ত। কিন্তু যখন গরিবের সেই কাজ সময় না করে পরের সময়ের জন্য ফেলে রাখে তখন ব্যর্থতার দিকে পর্যবাশিত হয়। এই ধরনের অভ্যাস হয়েছে তারা নিজের কৌশল গুলি জেনে নিন।

• যদি কাজ শেষ করার নির্দিষ্ট কোন সময় সীমা না থাকে তাহলে প্রতিদিনের লক্ষ্য নির্ধারণ করুন। এতে করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।

• সকল কাজের একটি তালিকা তৈরি করুন এবং মাঝে মাঝে সেটির উপর চোখ বুলিয়ে নেই।

• মনোযোগ নষ্ট করতে পারে এমন বিষয় যেমন মোবাইল ফোন টেলিভিশন ইত্যাদি দূরে রাখুন।

• প্রতিদিন স্বাস্থ্যকর খাবার খান এবং ব্যায়াম করুন এতে করে কাজের মনোযোগ ভালো থাকবে এবং পরের দিনের জন্য কাজ করে থাকবে না।

সময়ানুবর্তিতা ও নিয়মানুবর্তিতা

শৃঙ্খলা এবং সময়ানুবর্তিতা একজন ব্যক্তিকে আত্মবিশ্বাসী এবং পেশাদার করে গড়ে তোলা। এই শব্দ দুটির অর্থ হচ্ছে যথাসময়ে যথা কাজ সম্পন্ন করা তাও আবার সুশৃংখল নিয়ম নীতি মেনে।

একজন মানুষ ক্যারিয়ারে ঘুরতে, লেখাপড়া, বিজনেস করতে বা যে কাজেই যুক্ত থাকুক না কেন সেই কাজে সফল হতে হলে অবশ্যই সঠিক টাইম ম্যানেজমেন্ট প্রয়োজন। একইভাবে নিউমোনিবর্তিতা মেনে এবং সুনির্দিষ্ট ধারাবাহিকতায় সে কাজটি সম্পন্ন করতে হবে।

একটি উদাহরণ দেওয়া যায়, ধরুন কোন ব্যক্তি সপ্তাহের একদিন পেট ভরে খেলো। কিন্তু বাকি তিন দিন কিছুই খেলো না। এতে করে কি সুস্থ থাকবে কিংবা সে শারীরিকভাবে ভালো থাকবে? উত্তর না।

আমার কেউ চাইলেই সারা বছরের বিনোদন এক বা দুইদিনে উপভোগ করতে পারবে না। এমন যদি হতো তাহলে অনেক ব্যক্তি বছরের প্রথম কিছু দিন খুব আনন্দ উপভোগ করে বাকি সারা বছর কাজ করতো।

এর কারণ হচ্ছে প্রত্যেকটি জিনিসের নির্দিষ্ট সময় রয়েছে এবং নিয়ম অনুবর্তিতা রয়েছে। অর্থাৎ কাজের সময় কাজ এবং বিশ্রামের সময় বিশ্রাম নেওয়াই বুদ্ধিমানদে কাজ। এ ধরনের জীবনে বিশৃঙ্খলা কম সৃষ্টি হয় এবং হতাশাও গ্রাস করে না।

কিন্তু যারা সময় এবং শৃঙ্খলা কোনটাকে গুরুত্ব দেয় না দিনশেষে তাই ব্যর্থতার পর্যাশিত হয় এবং আস্তে আস্তে হতাশা অবশ্য তাদের গ্রাস করতে থাকে।

পড়াশোনায় রুটিন তৈরির নিয়ম

অনেকেই প্রশ্ন করে থাকেন যে কিভাবে কার্যকরীভাবে একটি পড়াশুনার রুটিন তৈরি করব। আসলে রুটিন সম্পর্কে অনেকেরই ভুল ধারণা রয়েছে। শুধুমাত্র টেবিলের সামনে সময় এবং সাবজেক্ট গুলো নিয়ে একটি তালিকা তৈরি করে ঝুলিয়ে দিলেই পড়ার রুটিন হয়ে যায় না।

সময়ের সঠিক ব্যবহার, নিয়মানুবর্তিতা, অধ্যাবসায় ইত্যাদি মিলেই পড়াশোনার ভালো রুটিন তৈরি করা সম্ভব। চলো আজকে সফল মানুষদের পড়াশোনার রুটিন কেমন ছিল তা জেনে নেই।

প্রথমে সময় নির্বাচন

সবার আগে নির্ধারণ করতে হবে পড়াশুনার জন্য কোন সময়টা সবচাইতে বেশি ভালো লাগে। একেক জনের ক্ষেত্রে দিনের একেক সময় পড়াশোনার জন্য উপযোগী মনে হতে পারে। তাই ২৪ ঘণ্টার মধ্যে কত ঘন্টা এবং কোন কোন সময় পড়তে পারবে তা নির্ধারণ করে নাও।

রুটিন তৈরি করা

এবার বিষয়ভিত্তিক সময় নির্ধারণ করার পালা। চেষ্টা করবে প্রতি দিনে যেন সকল বিষয় কিছুটা সময় পড়া হয়। এভাবে যে বিষয়গুলোর প্রতি বেশি দুর্বল সেগুলোর জন্য বেশি সময় এবং তুলনামূলকভাবে যেগুলো বিষয় ভালো পারো সেগুলোর প্রতি কোন সময় বরাদ্দ রাখ। বিষয়ভিত্তিক এই সময়টি মাঝে মাঝে পরিবর্তন করা প্রয়োজন। সকল সাবজেক্টের সমান গুরুত্ব পায়।

এবার মাইন্ড সেটআপ করো

আসলে মনে না চাইলে জোর করে আর যাই হোক পড়াশোনা হয় না। তাই কাগজে-কলমে একটা তালিকা তৈরি করা যায় কি কি কারণে পড়াশোনা করা উচিত এবং পড়াশোনা না করলে কি কি বিপদ হবে। এমনকি তোমার ভবিষ্যৎ লক্ষ কি, সেই লক্ষ্য অর্জন করার জন্য ভালো রেজাল্ট দরকার সে সম্পর্কেও লিখে ফেলো। সম্ভব হলে এটি টেবিলের সাথে রাখো যাতে মাঝে মাঝে দেখতে পারো।

বিনোদন

একটানা কয়েক ঘণ্টা পড়া বেশ কঠিন ব্যাপার। তাই মাঝে মাঝে একটু হাঁটা ও পানি খাও, অথবা কিছুটা বিনোদন উপভোগ করো। এতে করে সময় নষ্ট হবে না বরং পরবর্তী সময়ের সঠিক ব্যবহার হবে।

রাতে ঘুমানোর আগে নিজে একটা রিপোর্ট তৈরি করো যে আজকের সারাদিন কতটুকু কাজে লাগাতে পেরেছ। এভাবে প্রতি সপ্তাহ এবং প্রতি মাসে কতটুকু অগ্রগতি হচ্ছে তা নিজে যাচাই করো এবং পরবর্তী লক্ষ্য নির্ধারণ করা।

আলসেমি দূর করার উপায়

আমাদের আশেপাশে এমন অনেক মানুষ দেখেছি যাদের মধ্যে বড় কিছু করার সক্ষমতা রয়েছে। কিন্তু শুধুমাত্র অলস হওয়ার কারণেই সে সক্ষমতা থাকা সত্ত্বেও তারা এখন ব্যর্থতায় পর্যবাসিত। আমাদের জীবনের সবচাইতে বড় শত্রু হচ্ছে আলসেমি করা।

তাইতো আজকে অলসতা দূর করার উপায় জেনে নিয়ে নিজের সফলতার পথের বাঁধা সরিয়ে দিন।

• সকালবেলা শুরু করুন পুষ্টিকর নাস্তা এবং ব্যায়াম দিয়ে।
• মাঝে মাঝে নিজেকে পুরস্কৃত করুন যাতে করে উৎসাহ বজায় থাকে।
• ক্লান্তিকর কাজ সবার আগে করুন যাতে করে পরবর্তীতে বিরক্তিকর না মনে হয়।
• উচ্চ প্রোটিন যুক্ত খাবার খান, এগুলো শরীরের শক্তি বাড়ায়। এ ধরনের খাবারের দরকার রয়েছে দই, কাজুবাদাম, টুনা মাছ ইত্যাদি।
• চা, কফি, চিনি এবং চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন।
• যথাসম্ভব সোশ্যাল মিডিয়া এবং মোবাইল থেকে দূরে থাকুন এবং রাতে তাড়াতাড়ি ঘুমাতে যান।
• প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন।

সময়ের কাজ সময়ে করার সুফল

কথায় আছে সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। এমনকি ছোটবেলাও বইতে আমরা সময়ের সঠিক ব্যবহার ও গুরুত্ব সম্পর্কে অনেক পড়েছি। এটি শুধুমাত্র একটি শব্দ নয় বরং আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ। যখন ছোট ছোট কাজগুলোই আজকে না করে কালকের জন্য রেখে দেই তখন সেটি একসময় পাহাড় সমান হয়ে দাঁড়ায়। আর সে পাহাড় সমান কাজ কখনোই করা হয় না। এর প্রভাব আমাদের জীবন পরিবার এবং সমাজও পড়ে।

সময় সবচাইতে দামি জিনিস যা হারালে আর কখনোই ফিরে আসবে না। যে ব্যক্তি এই জিনিসের মূল্য দিতে পারে সে অবশ্যই কঠোর পরিশ্রমী হয়। এমনকি দিনশেষে সেই সফলতা অর্জন করে। তবে অতীতের যে সময়টা চলে গিয়েছে সেটা নিয়ে এখন আর আফসোস করে লাভ নাই। এতে করে অতীতের মতো বর্তমান এবং ভবিষ্যতও নষ্ট হতে পারে।

তাই একজন ব্যক্তি সর্বোচ্চ পর্যায়ের সফলতা এবং লক্ষ্য পৌঁছানোর জন্য অবশ্যই সঠিক সময় সঠিক ব্যবহার করতে হবে।

“সময়ের সঠিক ব্যবহার | কাজ জমিয়ে না রাখার টিপস”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন