ছোটবেলা থেকেই ইংরেজি পড়ে আসছি। জীবনের প্রায় প্রতিটি সেক্টরে এই ভাষার গুরুত্ব অনেক। ইংরেজিতে কথা বলার সহজ উপায় জেনেও হয়তো বা শুধুমাত্র চেষ্টার অভাবেই অনেকেই ভাষায় পারদর্শী হয়ে ওঠে না। এমনকি কেউ কেউ আছেন যারা ইংলিশ সুন্দরভাবে লিখতে পারেন কিংবা বুঝতে পারেন তবুও বলতে পারেনা।
আপনি যে অবস্থাতেই থাকুন না কেন স্পোকেন ইংলিশের দক্ষতা বাড়ানোর সামনে আরও নতুন নতুন সুযোগ তৈরি করে দিতে পারে। বিদেশে উচ্চশিক্ষা, চাকুরী, বিজনেসসহ প্রায় সকল খাতেই এই ভাষায় দক্ষতা অর্জন করা যাবে।
ইংরেজিতে কথা বলার সহজ উপায়
বাঙালিরা ছোট থেকেই বাংলা ভাষা শুনে এবং বলে অভ্যস্ত। তাই এই ভাষাটি নিয়ে কোন সমস্যা হয় না। আবার যা কিনা নিয়মিত হিন্দি সিরিয়াল দেখেন তারাও ফ্লুয়েন্টলি হিন্দি বুঝতে পারে এবং বলতেও পারে। কিন্তু সমস্যা শুরু হয় ইংরেজিতে গিয়ে। অথচ এটিও বাংলা কিংবা হিন্দির মত হয় শুধুমাত্র একটি ভাষা। আর যারা মোটামুটি স্কুলে গিয়েছেন তারাও ইংরেজি অনেক শব্দের সাথে পরিচিত। তবুও কথা বলতে গেলে মুখ থেকে তেমন কিছুই বের হয় না। চলুন আজকে সেই সকল প্রতিবন্ধকতা কাটিয়ে ইংরেজিতে কথা বলার উপায় বলে জেনে নেই।
১. ফাউন্ডেশন মজবুত
যে কোন ভাষায় ভালো করার প্রধান শর্ত হলো সেই language এর গ্রামার এবং শব্দার্থ জানা। তাই নিয়মিত বিভিন্ন ধরনের শব্দার্থ ফেস এবং গ্রামার সম্পর্কে স্টাডি করুন। একটা জিনিস মনে রাখবেন যতদিন না পর্যন্ত আপনি এক্সপার্ট হচ্ছেন ততদিন পর্যন্ত এই স্টাডি চালিয়ে যেতে হবে।
২. বলতে শিখুন
ইংরেজি জানেন অথচ বলতে পারেন না এরকম তাহলে হবে না। ভুল হোক বা শুদ্ধ হোক সবার আগে বলার অভ্যাস গড়ে তুলতে হবে। আশেপাশের বন্ধুবান্ধব, কলিগ কিংবা পরিবারের লোকজনের সাথে কথা বলার সময় ইংরেজি শব্দ ব্যবহার বাড়িয়ে দিন।
৩. উচ্চারণ ঠিক করুন
যখন বলতে আর কোন দ্বিধা থাকবে না তখন আস্তে আস্তে উচ্চারণ গুলি ঠিক করতে শুরু করুন। উচ্চারণ শুদ্ধ করার জন্য ইংরেজি নিউজ দেখতে পারেন।
৪. পড়ুন এবং চিন্তা করুন
ইংরেজিতে কথা বলার সহজ উপায় আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে ইংরেজি পত্রিকা পড়া এবং সেই ভাবে ঘটনাবলী চিন্তা করা। মনে মনে আমরা কত কথাই তো ভেবে রাখি। শুধু কষ্ট করে এসে ভাবনা গুলোকে ইংরেজি ভাষায় কনভার্ট করতে হবে। পত্রিকা পড়ার সময় চেষ্টা করবেন উচ্চস্বরে পড়ার জন্য। এটি কথা বলার জড়তা কেটে যায়।
৫. অনলাইনে প্রাকটিস
এমন অনেক ওয়েবসাইট, প্ল্যাটফর্ম আছে যেখানে ইংরেজিতে কথা বলার প্র্যাকটিস করা যায়। এমনকি স্পোকেন ইংলিশ কোর্সে ভর্তি হতে পারেন।
৬. মুভি দেখা
ইংরেজিতে রিডিং পড়ার পাশাপাশি মুভি দেখাও বেশ কাজের। অনেক মানুষই আছে যারা কিনা শুধুমাত্র ইংরেজি মুভি টিউটোরিয়াল কিংবা ড্রামা থেকেই নিজেদের উচ্চারণ এবং কথা বলার ধারণা বদলে ফেলেছে।
ইংরেজিতে কথা বলার উপায় গুলো জানার পাশাপাশি বিভিন্ন ধরনের কর্পোরেট ইভেন্ট, মিটিং এ যোগ দিন। কারণ এই সকল অনুষ্ঠানের ভালো ভালো প্রফেশনালরা আসে যাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। পরিশেষে অবশ্যই আপনাকে বাসায় বারবার প্র্যাকটিস করতে হবে তাহলে দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে পারবেন
ইংরেজি শব্দের অর্থ ও উচ্চারণ
মনের ভাব প্রকাশের জন্য যদি সঠিক শব্দটি খুঁজে না পান তাহলে বাক্য তৈরি করা প্রায় অসম্ভব। ইংলিশে কথা বলার জন্য অবশ্যই বেশি বেশি শব্দের অর্থ এবং সেগুলোর সঠিক উচ্চারণ শেখা জরুরী।
বই না পড়েও শুধুমাত্র ইউটিউব ভিডিও কিংবা টিউটোরিয়াল দেখেও এখন অনেক শব্দ শেখা যায়। তাই নিয়মিত অনুশীলন করুন এবং ডিকশনারি মাধ্যমে ইংরেজি অর্থ উচ্চারণ সহকারে আয়ত্ত করুন।
এক্ষেত্রে বানানের বিষয়টিও খেয়াল রাখবেন। কারণ মেসেজ কিংবা লিখার সময় অবশ্যই বানান শুদ্ধ হওয়া জরুরী।
৩০ দিনে ইংরেজি শেখার বই
রাস্তাঘাটে, বাসস্ট্যান্ডে প্রায়ই দেখে থাকি ৩০ দিনে ইংরেজি শেখার বই বিক্রি হচ্ছে। আমি জানিনা এ সকল বই কতটা কার্যকরী। তবে এতোটুকু বলতে পারি কেউ চেষ্টা করলে ৩০ দিনে নিজের ইংরেজি দক্ষতাকে পুরোপুরি কার্যকর পর্যায়ে নিয়ে যেতে পারে। এজন্য শুধুমাত্র উপরের ইংরেজি শেখার উপায় গুলি তাকে অনুসরণ করতে হবে।
ইংরেজি রিডিং পড়ার নিয়ম
সুন্দর করে ইংরেজি রিডিং পড়তে পারা একটি প্রয়োজনীয় দক্ষতা। অনেকেই খুব সহজেই ইংরেজিতে রিডিং পড়তে পারে আবার অনেকের কাছে এটি কঠিন মনে হয়।
তবে শুদ্ধ ও সুন্দর ভাবে পড়ার জন্য অবশ্যই ইংরেজি গ্রামারের নিয়ম কানুন যাওয়ার পাশাপাশি যথেষ্ট শব্দ ভান্ডারও জানতে হবে।
এর জন্য প্রতিদিন অন্ততপক্ষে ২০ থেকে ২৫ মিনিট ইংলিশ পড়ার অভ্যাস করুন। সেটি হতে পারে ইংলিশে কোন উপন্যাস কমে কিংবা নিউজ পেপার। যদি কোন শব্দের উচ্চারণের সন্দেহ থাকে তাহলে সেটাই তাৎক্ষণিকভাবে ইন্টারনেট হতে জেনে নিন।
টেন্স শেখার সহজ কৌশল
ইংলিশ শেখা ও বোঝার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ গ্রামার হচ্ছে টেন্স। আমরা জানি টেন্স প্রধানত ৩ ভাগে বিভক্ত।
• প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল
• পাস্ট টেন্স বা অতীতকাল
• ফিউচার টেন্স বা ভবিষ্যৎ কাল
প্রতিটি টেন্স আবার ৪ ভাগে বিভক্ত। যার কারণে সব মিলিয়ে টেন্স ১২ প্রকার। প্রত্যেকটি প্রকারের চিনিবার উপায় এবং নিজস্ব গঠন রয়েছে।
টেন্স শিখার জন্য অবশ্যই প্রত্যেকটির সংজ্ঞা জেনেভার উপায় এবং গঠন মুখস্থ করতে হবে। একইভাবে প্রত্যেকটি প্রকারের সাথে কয়েকটি করে উদাহরণ ও প্র্যাকটিস করা জরুরী। তা না হলে গঠন মুখস্থ থাকলে অনেক সময় চিন্তায় অসুবিধা হতে পারে।
আর একবার পড়ে শুধু রেখে দিলে কখনোই টেন্স বুঝতে পারবেন না। যে কোনো গ্রামান শেখার জন্য অবশ্যই বারবার সেটে প্র্যাকটিস করতে হবে।
আমাদের চারপাশে অনেক লোককে দেখে যারা শুধুমাত্র ইংরেজি না পড়ার কারণে ক্যারিয়ারের অনেক পিছিয়ে পড়েছে। আবার উচ্চ শিক্ষার জন্য আইইএলটিএসের মাধ্যমে ইংরেজীতে দক্ষতা যাচাই করা হয়। বর্তমানে ইন্টারনেট ও তথ্য প্রযুক্তির যুগে বিজনেস করতে এবং যোগাযোগের জন্য ইংলিশ জানা জরুরি। তাই আজকের ইংরেজির শেখার সহজ উপায় লেখাটির মাধ্যমে আশা করি আপনারা এই ভাষাটি শেখার বাধা বা প্রতিবন্ধকতা গুলি কাটিয়ে উঠতে পারবেন। আপনার জীবনের পথ চলার জন্য শুভকামনা।
“ঘরে বসে ইংরেজি কথা বলা শেখার সবচেয়ে সহজ ও কার্যকরী উপায়”-এ 1-টি মন্তব্য