একা থাকতে শেখার ১২ টি কার্যকারী উপায়

ছোটবেলায় বইয়ে পড়েছি মানুষ সামাজিক জীব। সমাজে আর দশজন মানুষের সাথে মিলেমিশে থাকি আমরা। তারপরেও একা থাকতে শেখা কিংবা একা থাকার অভ্যাস গড়ে তোলা জীবনের জন্যই মাঝে মাঝে প্রয়োজন হয়। অনেক সময় সম্পর্ক ভেঙে গেলে মানুষ একা হয়ে যায় আবার প্রিয়জন হারিয়ে কেউ একা হয়ে যায়। কাজ কিংবা লেখাপড়ার প্রয়োজনে আপনাদের চেয়ে বহু দূরে থাকতে হয়। তখন অচেনা পরিবেশে নিজেকে একাই লাগে।

আপনি যদি একাকিত্ব ভুলে থাকেন বা অবসাদ গ্রাস করে নেয় তাহলে আজকে একাকী সুখী হওয়ার কিছু কার্যকরী উপায় জেনে নিন।

একা থাকতে শেখার ১২ টি কার্যকরী উপায়

১. মনোযোগ সরিয়ে নিন
একাকীত্ব একটি স্থায়ী অনুভূতি। তাই এটি তাড়ানোর সবচাইতে ভালো উপায় হচ্ছে এমন কিছু করুন যাতে করে মনোযোগটি অন্যদিকে সরে যায়। ঘুরতে যাওয়া সৃজনশীল কিছু করা ইত্যাদি ভালো অপশন।

২. সামাজিক কাজে যোগ দিন
অনেক সময় আশেপাশে পরিবেশ থেকে দূরে থাকার কারনে একাকীত্ব লাগতে পারে। এর সমাধান হিসেবে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে যোগ দিন। এখন সারাদেশে বিশেষ করে শহর অঞ্চলে বিভিন্ন ধরনের সংগঠন এবং উন্নয়নমূলক ক্লাব রয়েছে।

৩. ভাবনায় ইতিবাচক পরিবর্তন
বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে যে যা নিজেকে একা দাবি করেন তাদের অন্যদের প্রতি সহানুভূতি বেশি থাকে। এক্ষেত্রে নিজের চিন্তা ভাবনা পরিবর্তনের পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়া কিংবা মানুষের চাপ কাটিয়ে উঠার অন্যতম কৌশল।

৪. নিজেকে বুঝতে শিখুন
মনোবিজ্ঞানীদের মতে একাকী সুখী হওয়ার অভ্যাস গড়ে তোলার জন্য নিজের সাথে বন্ধুত্ব করা বা নিজেকে বুঝতে শিখা জরুরী। সব সময় এমন কিছু করার চেষ্টা করুন যা মনকে ভালো রাখে।

৫. চারপাশের পরিবেশে নজর দিন
আশেপাশের পরিবেশ আমাদের মনের ওপরে ব্যাপক প্রভাব বিস্তার করে। তাই নিজের ঘরটি মন মত সাজিয়ে একটি সুন্দর পরিবেশ তৈরি করুন। এতে করে ভালো লাগবে।

৬. অন্যের সাথে তুলনা
হরহামেশাই আমরা নিজেদেরকে অন্যদের সাথে তুলনা করি। এতে মনের কষ্টগুলো বাড়তে থাকে। অন্যদের থেকে নিজেদেরকে দূরে মনে হয় এবং একা লাগে। একাকী সুখী হওয়ার জন্য অবশ্যই এই অভ্যাসটি বাদ দিতে হবে।

৭. ব্যায়াম করুন
কথায় আছে সুস্থ শরীর সুন্দর মন। নিয়মিত ব্যায়াম, হাঁটা ইত্যাদি মনকে বেশি ফুরফুরে রাখে। যারা একাকী সুখী থাকে তাদের অনেকেই ফিটনেসের প্রতি খুবই যত্নশীল।

৮. ভবিষ্যৎ পরিকল্পনা করুন
একজন আত্মনির্ভরশীল ব্যক্তি কখনোই একাকীত্ব অনুভব করেন না। তাই নিজের ভবিষ্যতে লক্ষ্য নির্ধারণ করুন এবং সেই অনুযায়ী প্রতিদিন পরিশ্রম করুন। এতে করে অটোমেটিক ভাবে একা থাকার অভ্যাস করে উঠবে।

৯. নিজেকে সুখী ভাবা
যদিও আগেও একবার এব্যাপারে বলেছি। তবুও সুখ বিষয়টা নিজের মনের উপর নির্ভর করে। নিজের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা ব্যক্তি অবশ্যই একা থাকলেও সুখে থাকবে।

১০. পরিশ্রম করুন
অলস মস্তিষ্ক আমাদের মনে নানা ধরনের কুচিন্তার উদয় আনে। তাই সারাক্ষণ কাজে থাকার অভ্যাস করুন এবং যথাসম্ভব কঠোর করেছিলেন করুন। পরিশ্রমবিহীন বা আলসে জীবন কখনোই ভালো নয়।

১১. নতুন কিছু শিখুন
ক্যারিয়ারের উন্নতি কিংবা চ্যালেঞ্জিং এই যুগের প্রতিনিয়তই কিছু না কিছু আমাদেরকে শিখতে হয়। তাই আপনি শিক্ষার্থী, গৃহিণী, চাকরিজীবী, ব্যবসায়ী কিংবা যে পেশারই হোন না কেন প্রতিনিয়ত নতুন কিছু শিখে নিজেকে আপডেট করুন। একাকী সুখী হওয়ার অভ্যাস গুলোর মধ্যে এটি অনেক কার্যকরী।

১২. অন্যান্য অভ্যাস
একা থাকতে শেখার জন্য বাগান করা, বই পড়া, ডায়েরী লেখা, জার্নাল লেখা, ভিডিও ব্লগা তৈরি করা ভালো অভ্যাস। এতে করে আপনার যেমন একাকীত্ব দূর হবে অপরদিকে নিজের মেধা দিয়ে সমাজের অবদান রাখতে পারবেন।

একা থাকার অভ্যাস ভালো না খারাপ

একা থাকার অভ্যাসটি ভালো না খারাপের নির্ভর করে ব্যক্তির উপর। ইতিবাচক দিক হিসেবে এটি নিজের প্রতি যত সহায়তা করে সৃজনশীলতা এবং আত্ম উন্নয়ন বৃদ্ধি করে। তবে দীর্ঘমেয়াদে বা অনেকদিন একা থাকলে মানসিক চাপ, বিষন্নতা, উদ্বেগ বৃদ্ধি পেতে পারে এমনকি শারীরিক অসুস্থতাও হতে পারে।

সহজ কথায় নিজেকে উপভোগ করতে একা থাকা ভালো কিন্তু জোর করে চাপিয়ে দেওয়া একাকিত্ব কখনোই ভালো না।

একাকীত্বকে শক্তিতে রূপান্তর করার উপায়

পরিস্থিতি কিংবা ইচ্ছাকৃতভাবে যাই হোক না কেন যদি আপনি একা থাকেন তাহলে সেটাকে নেতিবাচক না ভেবে আত্মউন্নতির সুযোগ হিসেবে নিন।

এই সময়টাতে নতুন দক্ষতা অর্জন করুন, বই পড়ুন কিংবা সৃজনশীলদের সময় দেন। অথবা আপনার যে লক্ষ্য রয়েছে পুরোপুরিভাবে সেই লক্ষ্যে মনোযোগ দিন এবং কঠোর পরিশ্রম করুন।

এ সময়টাতে অবশ্যই খেয়াল রাখবেন ব্যায়াম করা পুষ্টিকর খাবার খাওয়া এবং নিজের উপর মানসিক চাপ যাদের বৃদ্ধি না পায় সেদিকে খেয়াল রাখা।

সাদামাটা জীবনে সুখী হবেন কিভাবে? জেনে নিন

যারা সকল ব্যক্তি তারা নিজের কাজে মনোযোগ বৃদ্ধি করার জন্য কিংবা লক্ষ্য অর্জনের জন্য একটা নির্দিষ্ট সময় সবার কাছ থেকে দূরে সরে গিয়েছেন। কারণ আশেপাশের পরিবেশ অনেক সময় আমাদের মনোযোগ ব্যাহত করে। এভাবেই আপনি একাকীত্ব অনুভব করা বন্ধ করতে পারেন।

নিজের সাথে সময় কাটানোর উপকারিতা

মাঝে মাঝে নিজের সাথে সময় কাটালে মানসিক প্রশান্তি বৃদ্ধি পায়, স্ট্রেসও হ্রাস পায় এবং আত্মসন্তুষ্টি বৃদ্ধি পায়। দিনের কিছু সময় চুপ থাকা এবং একা একা থাকা আমাদেরকে নতুন কিছু শেখার আগ্রহ তৈরি করে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে।

Solitude life meaning bangla

Solitude মানে হচ্ছে নিঃসঙ্গ জীবন। এটি এমন একটি অবস্থাকে বোঝায় যখন একজন ব্যক্তি স্বেচ্ছায় বা অভ্যাসবশত একা একা সময় পার করেন। অনেকের কাছে এটি আবার নির্জনতা, আত্মচিন্তা এবং নিজস্ব জগতে শান্তি খোঁজার একটি প্রক্রিয়া।

একা থাকার ভয় কাটানোর কৌশল

একা থাকার ভয় কে ইংরেজিতে বলে অটোফোবিয়া বা মনোফোবিয়া। এক্ষেত্রে আগের ধাপগুলোর মতই বই পড়া, ছবি আঁকা, নিজের যত্ন নেওয়া আত্মবিশ্বাস বৃদ্ধ করা, প্রার্থনা করা ইত্যাদি পদক্ষেপ নেওয়া যেতে পারে। কিন্তু এই অতিরিক্ত ভয় যদি মানুষের সমস্যার কারণ হয় তবে অবশ্যই তারা প্রশ্নের প্রয়োজন হবে।

একা থাকতে শেখা কিংবা একা থাকার অভ্যাস ক্ষেত্রে বিশেষ উপকারিতা ও দীর্ঘমেয়াদে এটি ক্ষতির কারণ হতে পারে। তাই লক্ষ্য অর্জনের জন্য কিংবা মানসিক প্রশান্তির জন্য কিছুদিন আশেপাশের পরিবেশ থেকে নির্জনে কোথাও থাকতে পারেন। তবে লক্ষ্য অর্জন শেষে কিংবা নির্দিষ্ট সময় পর অবশ্যই সামাজিক পরিবেশে ফেরা উচিত।

“একা থাকতে শেখার ১২ টি কার্যকারী উপায়”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন