সাইকেল কেনার আগে যা জানা জরুরী

যখনই আমাদের উপর দিয়ে কোন সংকটময় মুহূর্ত যায় তখনই নানা ধরনের উপলব্ধি অনুভব করতে পারি। এই যেমন জ্বালানি সংকটের এই মুহূর্তে সাইকেলের গুরুত্ব অনেকটাই বুঝতে পারছি। তাইতো প্রতিদিনের মতো আজকে আমি সাইকেল কেনার আগে যে সকল বিষয় সম্পর্কে জানার জরুরী তা নিয়ে আলোচনা করতে হাজির হয়েছে।

কিছুদিন যাবত এই বিভিন্ন জেলাতে তেলের পাপগুলোতে লম্বা লাইন দেখা যাচ্ছে জ্বালানির জন্য। বৈশ্বিক সংকটের এই পরিস্থিতিতে আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি একটি পায়ের চালানোর সাইকেল কতটা গুরুত্ব বহন করে। একদিকে এটি যেমন সম্পূর্ণ পরিবেশ বান্ধব অপরদিকে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আবার প্যাডেল চালিত হওয়ায় কোন ধরনের জ্বালানি তেল লাগেনা তাই আশেপাশে যে কোন দূরত্ব নিশ্চিন্তে যাতায়াত করা যায়।

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের চলমান ঈস্যুতে মানুষের মধ্যে বাইসাইকেল কেনার আগ্রহ বেড়েই চলছে। তবে সাইকেল কেনার আগে কিছু বিষয় তো অবশ্যই যাচাই করা উচিত। চলুন সেগুলো সম্পর্কে জেনে নেই।

সাইকেল কেনার আগে যে সকল বিষয় জানার জরুরি

সবার আগে ভাবতে হবে বাজেট নিয়ে। অনেক সময় দেখা যায় কেনার আগে বাজেট সম্পর্কে তেমন পরিকল্পনা না থাকায় বাজারে কিনতে গিয়ে বেশ বিড়ম্বনার পরিস্থিতিতে পড়তে হয়। কারণ মোটরসাইকেলের মতো বাইসাইকেলও একটি বিনিয়োগের মতো। আবার এর সাথে জড়িয়ে থাকে স্বাস্থ্য এবং নিরাপত্তার বিষয়টিও। তাই নিজের সাথে খাপ খায় এ ধরনের একটি সাইকেল কেনার আগে সঠিক বাজেট পরিকল্পনা কর।

ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন

বাইক কিংবা বাইসাইকেল দুটি সম্পূর্ণ আলাদা জিনিস। এর মধ্যে কিছু রয়েছে ব্যাটারি চালিত কিছু রয়েছে গিয়ার আবার কিছু রয়েছে সেই ছোটবেলার দেখা ফনিক্স সাইকেলের মত। শহরের মানুষ মাউন্টেইন বাইক পছন্দ করলেও গ্রাম বা মফস্বল এলাকায় ফনিক্স সাইকেলের মত সাধারণ বড় চাকার বাইসাইকেল খুবই জনপ্রিয়। চাকা বড় হওয়ায় লম্বা মানুষ এবং যেকোনো দূরত্বের যাতায়াত করা খুবই আরামদায়ক।

মাউন্টেন বাইকে সাসপেনশন থাকে তাই উঁচু-নিচু রাস্তায় চালিয়ে বেশ আরামদায়ক মনে হয়। তবে সাইকেল বেশ ভারী হয় প্যাডেল করতে বেশ খানিকটা কষ্ট হয়। মূলত যারা হার্ডওয়াক করেন বা শারীরিক ব্যায়ামের জন্য কিনতে চান তাদের জন্য মাউন্টেন বাইক বেশ ভালো উপযোগী হবে।

কোন ফ্রেমের সাইকেল কিনবেন

সাইকেল কেনার আগে অবশ্যই ফ্রেম সম্পর্কে কিছুটা ধারণা রাখা উচিত। বাজেট কিংবা অর্থ নিয়ে কোন সমস্যা না থাকে তাহলে অ্যালুমিনিয়াম ফ্রেম নেয়া যেতে পারে। বাজেট কিছুটা কম থাকলে স্টিল ফ্রেম বেশ ভালোই হবে। তবে মন খারাপ করার কোন কারণ নেই কারণ স্টিলের ফ্রেমও যথেষ্ট শক্ত এবং টেকসই।

শরীরের সাথে মানানসই

এবার আসি নিজের শরীরের সাথে মানানসই একটি সাইকেল কেনার আগে কোন বিষয়টি দেখা উচিত। যাদের উচ্চতা কিছুটা কম অথবা মেয়েরাদের ব্যবহারের জন্য তাদের ক্ষেত্রে অবশ্যই মাউনটেইন বা একটু নিচু হাইটের সাইকেল কেনা উচিত। এতে করে সাইকেল থেকে খুব সহজে নিয়ন্ত্রণ করা যাবে এবং ব্যবহার করতেও খুব অসুবিধা হবে না।

কারারক্ষী পদে কি কি দায়িত্ব পালন করতে হয়

যাদের উচ্চতা এবং ওজন দুটোই বেশি তাদের জন্য ফনিক্স সাইকেলের মতো বড় বাইসাইকেল বেশি উপযোগী হবে।

উপরেরটা বিষয়গুলি ছাড়া সাইকেল কেনার আগে আর তেমন কোন কিছু গবেষণা করার দরকার নেই। যাদের এর আগে সাইকেল কেনার অভিজ্ঞতা নেই তারা youtube এ বেশ কিছু বিষয় ঘাটাঘাটি করে নিতে পারেন। এতে করে কালার ডিজাইন ইত্যাদি এ বিষয় সম্পর্কে ধারণা হবে এবং নিজের জন্য উপযোগী একটি বাইসাইকেল কিনতে পারবেন।

মন্তব্য করুন